পুলিশের নজরে কৃষক ছদ্মবেশী 'খালিস্তানপন্থী', লালকেল্লা থেকে হারিয়ে যাওয়া মূর্তির খোঁজে জোর তল্লাশি
২৬ জানুয়ারির পুনরাবৃত্তি চায় না প্রশাসন৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতরাতেই দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে মোতায়েন করা হয়েছে এক হাজারের বেশি পুলিশকর্মী, ৩ কোম্পানি সিএপিফ ও ৬ কোম্পানি প্রাদেশিক সশস্ত্র বাহিনী৷ এদিকে এই পরিস্থিতিতেই বিভিন্ন খালিস্তান পন্থী টুইটার অ্যাকাউন্ট দিল্লি পুলিশের নজরে রয়েছে বলে জানা গিয়েছে।

লালকেল্লার কিছু পুরাকীর্তি খুঁজে পাওয়া যাচ্ছে না
এদিকে সাধারণতন্ত্র দিবসে কৃষক বিক্ষোভ ঘিরে হিংসার ঘটনার পর থেকে লালকেল্লার কিছু পুরাকীর্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। ভেঙে ফেলা হয়েছে বেশ কয়েকটি লাইট। শুধু তাই নয় একটি তথ্যকেন্দ্রে এবং সাধারণতন্ত্র দিবসের কয়েকটি ট্যাবলোতে ভাঙচুর চালানো হয়েছে। এই অভিযোগ করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল।

ভাঙা হয় প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো
বৃহস্পতিবার তিনি বলেন, 'সাধারণতন্ত্র দিবস পালনের পর সব ট্যাবলো লালকেল্লা প্রাঙ্গণে রাখা ছিল। মানুষ যাতে সেগুলি দেখতে পারে, সে জন্য ১৫ দিন সেগুলি প্রকাশ্যে রাখা হয়। ওখানে গিয়ে দেখলাম সেগুলি ভেঙে ফেলা হয়েছে। যে ট্যাবলোগুলি ভাঙা হয়েছে তার মধ্যে সংস্কৃতি মন্ত্রক ও রাম মন্দিরের ট্যাবলোও রয়েছে।'

বিরাট ক্ষতি
পুরাকীর্তি নিখোঁজ হয়েছে বলেও দাবি করেছেন প্রহ্লাদ। তিনি জানান, অমূল্য দুটি পিতলের পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর কথায়, 'পুরাকীর্তিগুলি অমূল্য। আমরা আর্থিক ক্ষতি পরিমাপ করতে পারি কিন্তু যে পুরাকীর্তিগুলি হারিয়েছে, সেই লোকসান কি পরিমাপ করা যায়? এটা বিরাট ক্ষতি।' গোটা ঘটনার তদন্ত দাবি করে এএসআই-এর থেকে রিপোর্টও চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী।

পর্যটকদের জন্য বন্ধ লালকেল্লা
তিনি বলেছেন, 'পেরিফেরাল লাইটগুলি নষ্ট করে দেওয়া হয়েছে। একতলার তথ্যকেন্দ্রে ও যেখানে তেরঙা ওড়ে সেই এলাকায় ভাঙচুর চালানো হয়েছে। পুরাকীর্তির মধ্যে পিতলের দুটি পাত্রও খুঁজে পাওয়া যাচ্ছে না।' যাঁরা সেগুলি চুরি করেছে বলে প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রহ্লাদ। লালকেল্লা ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এএসআই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications