Rahul Gandhi: "চরম অবিচার হয়েছে যোগ্যদের সঙ্গে!" রাষ্ট্রপতির কাছে চিঠি রাহুলের, আর কী লিখলেন?
Rahul Gandhi: নিয়োগ দুর্নীতি মামলায় এবার বঞ্চিত যোগ্যদের পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষক তাঁদের জীবিকা হারানোর ঝুঁকিতে সরব হন তিনি। সোমবার, ৭ এপ্রিল দেড় পাতার একটি চিঠিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জানান তিনি (Rahul Gandhi)।
মঙ্গলবার সমাজিক মাধ্যমে রাষ্ট্রপতিকে চিঠি লেখার বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। তাঁর বক্তব্য, ন্যায্য পদ্ধতিতে নির্বাচিত প্রার্থীদের চাকরি বহাল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকারকে। একইসঙ্গে তিনি লেখেন, "সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষিত স্কুল শিক্ষকেরা রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন। শিক্ষক, শিক্ষিকা অধিকার মঞ্চে'র প্রতিনিধিরা এই বিষয়ে আপনার কাছে চিঠি লিখতে অনুরোধ করেন আমাকে।"

এই চিঠিতে তিনি কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে জানান, "শীর্ষ আদালত গোটা প্যানেল বাতিল করায় অযোগ্যদের পাশাপাশি যোগ্যরাও চাকরি হারিয়েছেন। দুর্নীতির মাধ্যমে নিয়োগ হওয়া অযোগ্যদের চাকরি বাতিল হওয়াই উচিত, কিন্তু সুপ্রিম রায়ে চরম অবিচার হয়েছে যোগ্যদের সঙ্গে।"
I have written to the Honourable President of India, Smt. Droupadi Murmu ji, seeking her kind intervention in the matter of thousands of qualified school teachers in West Bengal who have lost their jobs following the judiciary's cancellation of the teacher recruitment process.
— Rahul Gandhi (@RahulGandhi) April 8, 2025
I… pic.twitter.com/VEbf6jbY2F
সেই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, "যারা অপরাধী তাঁদের কোনও মতেই ছাড় দেওয়া উচিত নয়। তবে যাঁরা যোগ্য হিসাবে শিক্ষকতা করেছেন, তাঁদের আচমকা শিক্ষকতা থেকে বসিয়ে দিলে নৈতিক মূল্যবোধের উপর চরম আঘাত করা হবে।"
প্রসঙ্গত, ২০১৬ সালে ২৪,৬৪০টি শূন্য পদের জন্য কমপক্ষে ২৩ লক্ষ প্রার্থী শিক্ষক নির্বাচন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু ২৫,৭৫৩টি নিয়োগপত্র জারি করা হয়েছিল, যার ফলে রাজ্য সরকার কর্তৃক অতি-সংখ্যাসূচক পদ তৈরির অভিযোগ ওঠে। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে, নির্বাচন প্রক্রিয়াগুলি "কারচুপি এবং জালিয়াতির দ্বারা বিকৃত" হয়েছে। আরও জানানো হয়, যাদের সুনির্দিষ্টভাবে অযোগ্য বলে প্রমাণিত হয়নি, তাদের বছরের পর বছর ধরে প্রাপ্ত বেতন ফেরত দিতে হবে না।
এদিকে রাহুলের মতোই যোগ্যদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি শিক্ষকদের চাকরি হারানো থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন যে, আদালতকে স্পষ্ট করে বলতে হবে কারা যোগ্য এবং কারা নয়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications