এক দশকে ভারতীয় রেলের চরম অবনতি! কল্পনার জগতে রয়েছে মোদী সরকার, তীব্র নিশানা জয়রাম রমেশের
দেশের রেলের ব্যবস্থা নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে ফের একবার নিশানা করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। মোদী সরকারের 'অমৃতকাল'কে কটাক্ষ করে তিনি বলেছেন, মোদীর শাসনে এই ১০ বছর অন্যায় কালে ভারতীয় রেলের দুঃখজনক অবস্থা সামনে এসেছে।
নিজের এক্স হ্যান্ডেলে মুম্বইয়ের এক ভিড় ট্রেনের ভিডিও শেয়ার করে জয়রাম রমেশ বলেছেন, মুম্বইয়ের স্থানীয়রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তেরোই মে থানে স্টেশনের একটি ভিডিও, যেখানে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি। এব্যাপারে জয়রাম রমেশ বলেছেন, তিনি রেলওয়েতে দীর্ঘস্থায়ী কম বিনিয়োগের কথা তুলে ধরেছেন৷

- আপগ্রেডেশনে উদাসীনতা
এমইউটিপি-৩ এর মতো প্রয়োজনীয় আপগ্রেড এই সরকারের অযোগ্যতা ও উদাসীনতার কারণে বিলম্বিত হয়েছে। রেলমন্ত্রী বুলেট ট্রেন নিয়ে কল্পনার জগতে বাস করছেন। অথচ এটাই বাস্তবতা যা সাধারণ ভারতীয়দের নিয়েই ভারতীয় রেল। তিনি আরও বলেছেন, চার জুনের ফলাফল রেলপথ পুনরুদ্ধারকে জাতীয় অগ্রাধিকারে পরিণত করবে।
- অবক্ষয়ের দশক
তিনি বলেছেন গত দশ বছর ভারতীয় রেলের জন্য অবক্ষয়ের দশক। তিনি রেলের পাঁচটি বিষয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, টিকিটের দাম বৃদ্ধি, নন এসি কোচের সংখ্যা হ্রাস, ট্রেনের গতি কমে যাওয়া, রেলের নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং সামগ্রিক আর্থিক অবনতি।
- টিকিটের দাম বৃদ্ধি
জয়রাম রমেশ অভিযোগ করেছেন, যেখানে ইউপিএ সরকারের সময়ে প্রতি কিমিতো যাত্রী পিছু টিকিটের দাম বৃদ্ধি ছিল ৩৩ শতাংশের মতো, সেই জায়গায় গত ১০ বছরে এনডি জমানায় সেই বৃদ্ধি ১০৭ শতাংশের মতো। তিনি বলেছেন, এটি দেশের জনগণের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার একটি উপায়।
For months, @INCIndia has been raising the sorry state of Indian Railways under 10 years of Modi’s Anyay Kaal. The Mumbai Locals have been among the worst affected.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) May 15, 2024
A video from Thane Station on May 13, showing stampede-like conditions, lays bare the chronic underinvestment in… https://t.co/wevb19bwd0 pic.twitter.com/yeiuriUSYC
- নিষ্ঠুর মোদী সরকার
জয়রাম রমেশ বলেছেন, ট্রেনগুলি যে সুপারফাস্ট সারচার্জ আদায় করছে তা জাল। এছাড়াো রেল সিনিয়র সিটিজেন কনসেশন প্রত্যাহার করে নিয়েছে। এর পাশাপাশি টিকিটের ডায়নামিক প্রাইসিং এবং তথাকথিত স্পেশাল ট্রেনের এক্সটেনশনকে টিকিটের দাম বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, এই সরকার এতটাই নিষ্ঠুর যে কোভিডের সময় প্রবীণ নাগরিকদের টিকিটের ওপরে ছাাড় প্রত্যাহার করে নেয়। এছাড়া ট্রেনে চিকিৎসা করতে যাওয়ার ক্ষেত্রেও অনেক বেশি ভাড়া দিতে হচ্ছে। তিনি বলেছেন, পরিস্থিতি এতটাই খারাপ যে পরিযায়ী কর্মীরা যখন ছট পুজো কিংবা অন্য উৎসবের সময় বাড়ি যেতে চান, কিংবা ছুটির সময় পরিবারকে নিয়ে কোথাও যেতে চান, সেই সময় তাদের বেশি ভাড়া দিতে হচ্ছে।
জয়রাম রমেশ রেলের পরিকাঠামো তৈরিতে সরকারে মানসিকতা দরিদ্র বিরোধী বলে অভিযোগ করেছেন। যেখানে ইউপিএ সরকার সাধারণ মানুষকে উন্নত পরিষেবা দিতে গরিব রথ ট্রেন চালু করেছে, সেখানে মোদী সরকার ব্যয়বহুল এসি কোচে খরচ বৃদ্ধি করেছে।
- ট্রেন চলে না সময় মতো
তিনি অভিযোগ করেছেন, ট্রেনগুলিও সময় মতো চলে ন। এব্যাপারে তিনি সিএজি রিপোর্টের দিকে ইঙ্গিত করে বলেছেন, ২০১২-১৩ সালে যেখানে মেল-এক্সপ্রেস ট্রেনগুলির ৭৯ শতাংশ সময় মতো চলেছে, সেখানে ২০১৮-১৯ সালে তা নেমে গিয়ে ৬৯.২৩ শতাংশ হয়েছে। এছাড়াও রেলে নিরাপত্তা নিয়ে সরকার উদাসীন বলেও অভিযোগ করেছেন জয়রাম রমেশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications