দিল্লিতে বিস্ফোরণের একদিন আগে পর্যন্ত নুহে ছিলেন উমর! একাধিক ফোন ব্যবহার, কাদের সাথে কথা? জানুন বিস্তারিত

পুরাতন দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণ ঘটনার তদন্তে উঠে আসছে একের পর এক নতুন তথ্য। রাজধানীর লাল কেল্লার কাছে একটি হুন্ডাই আই২০ গাড়ি বিস্ফোরণে ১৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সন্দেহভাজন ডঃ মোহাম্মদ উমর উন-নবি সম্পর্কিত আবারও এক নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। প্রকাশিত তথ্যে উঠে এসেছে যে, তিনি বিস্ফোরণের আগের দিন পর্যন্ত হরিয়ানার নুহে ছিলেন এবং তিনি একাধিক মোবাইল ফোন ব্যবহার করেছিলেন।

মামলার তদন্তে এখন দেখা গেছে যে, উমর উন-নবি দিল্লিতে বিস্ফোরণের একদিন আগে পর্যন্ত নুহে একটি ভাড়া বাড়িতে থাকতেন। পুলিশ জানিয়েছে যে, তাঁর ঘনিষ্ঠ সহযোগী ডাঃ মুজাম্মিল শাকিল গণাই ধরা পড়ার পর তিনি ফরিদাবাদের আল-ফালাহ মেডিকেল কলেজ ছেড়ে চলে যান। ঘটনার কয়েকদিন আগের সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে, তিনি আই২০ গাড়িটি নিয়ে একটি পলিউশন সেন্টারে ছিলেন। তবে শাকিল গণাইয়ের গ্রেপ্তারের পর ঘটনাতীর মোড় ঘুরে যায়।

সূত্র অনুসারে জানা গেছে যে, উমর ৩০শে অক্টোবর আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের নার্সিং স্টাফের একজন সদস্য শোবাহ খানের সহায়তায় নুহে পালিয়ে যান। শোবাহ খান উমরকে তার শ্যালিকা আফসানার বাড়িতে থাকার জন্য জায়গা করে দিয়েছিলেন।

আফসানা বলেন, " উমর বেশিরভাগ সময় তাঁর ঘরেই থাকতেন। শুধুমাত্র রাতেই বাইরে আসতেন। দিনের বেলায় তিনি কখনও ঘর থেকে বের হতেন না। তাঁর কাছে দুটি স্মার্টফোন ছিল। সন্ধ্যার হওয়ার সাথে সাথেই তিনি বেরিয়ে পড়তেন। বেশিরভাগ সময় রাস্তার ধারের খাবারের দোকানগুলি থেকে রাতের খাবার খেতেন।"

তিনি আরও বলেন, " তাঁকে খুব গম্ভীর দেখাত। কখনও কারোর সঙ্গে কথাও বলতেন না তিনি এবং এগারো দিন ধরে একই পোশাক পরে ছিলেন।৯ নভেম্বর রাতে হঠাৎ করেই তিনি চলে যান। তিনি যে ঘরে থাকতেন সেই ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল এবং আমরা ভয় পেয়ে গেছিলাম। পরে, আমরা টিভিতে বোমা বিস্ফোরণের কথা শুনতে পাই এবং পুলিশ এসে আমার কাকা এবং মাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে চলে গেল। তাঁরা এখনও ঘরে ফিরে আসেনি।"

দিল্লি পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে বিস্ফোরণের প্রায় এগারো দিন আগে পর্যন্ত ফরিদাবাদের একটি মোবাইল ফোনের দোকানে উমর কে কমপক্ষে দুটি ফোন ব্যবহার করতে দেখা গেছে। তবে, পুলিশ আরও জানিয়েছে যে আই২০ গাড়ির ফরেন্সিক তদন্তে কোনও মোবাইল ফোন পাওয়া যায়নি। এর থেকে বোঝা যাচ্ছে যে, সে হয়তো মোবাইল ফোনগুলি ফেলে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+