লালকেল্লা মেট্রোর সামনে বিস্ফোরণ কতটা ভয়াবহ ছিল সেই মুহূর্ত? প্রত্যক্ষদর্শীরা কেন বলছেন মনে হচ্ছিল মারা যাব
দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। বিস্ফোরণের পর আশপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায় ও তাতে সেগুলিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
দিল্লির দমকল বিভাগ ও এলএনজেপি হাসপাতাল ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১ এর কাছেই এই বিস্ফোরণ ঘটে। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে দমকলের ৭ টি ইঞ্জিন পাশাপাশি ছুটে আসে দিল্লি পুলিশের স্পেশাল সেলের একটি দল।

এক স্থানীয় দোকানের মালিক জানান বিস্ফোরণের শব্দ এত জোরালো ছিল যে চারদিক কেঁপে ওঠে। আতঙ্কে মানুষ ছুটতে শুরু করে। তাঁর কথায়, "এমন শব্দ আমি জীবনে শুনিনি। বিস্ফোরণের ধাক্কায় আমি তিনবার পড়ে গিয়েছিলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল, সবাই বোধহয় মারা যাব।" বিষয়টি ভাবলেই আঁতকে উঠছি এখনও।
বর্তমানে দমকল ও ফরেনসিক দল ক্ষতিগ্রস্ত গাড়ি ও বিস্ফোরণের উৎস খতিয়ে দেখছে। নিরাপত্তার স্বার্থে লালকেল্লা মেট্রো স্টেশন সংলগ্ন এলাকা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ও দমকল বিভাগ।












Click it and Unblock the Notifications