Exit Polls Results 2024: এক্সিট পোল ভুলে ভরা! প্রমাণ দিয়ে গাফিলতির অভিযোগ তুললেন বিরোধীরা
Exit Polls Results 2024: অধিকাংশ এক্সিট পোলে বলা হয়েছে বিজেপির নেতৃত্বাধীন এডিএ সহজ জয় পাবে। ক্ষমতায় থাকা এনডিএ সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও অনুমান করা হয়েছে এক্সিট পোলে। ভারতের সংসদে সংখ্যাগরিষ্ঠার জন্য প্রয়োজন ২৭২ টি আসন।
পোল অফ দ্য পোলসে বলা হচ্ছে, এনডিএ পেতে পারে ৩৩৯-৩৫৬ টি আসন। ইন্ডিয়া ব্লক পেতে পারে ১৫১-১৬৪ টি আসন। অন্যরা পেতে পারে ৩৩-৩৮ টি আসন। প্রসঙ্গত ২০১৯-এর নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেয়েছিল ৩৪৩ টি আসন। এর মধ্যে বিজেপি পেয়েছিল ৩০৩টি আসন।

ক্ষমতাসীন বিজেপি এক্সিট পোলের ফল নিয়ে আশাবাদী হলেও, কংগ্রেস-সহ অন্য বিরোধীরা ওই অনুমান মানতে নারাজ। রাহুল গান্ধী বলেছেন ইন্ডিয়া ব্লক ২৯৫ আসন নিয়ে ক্ষমতায় আসবে। এক্সিট পোলের ফল বিরোধী কাউন্টিং এজেন্টদের ওপরে মনস্তাত্ত্বিক চাপ তৈরি কৌশল বলেও অভিযোগ করেছেন ইন্ডিয়া ব্লকের নেতারা। বিরোধীরা এই এক্সিট পোলকে অবৈজ্ঞানিক বলেও আক্রমণ করেছে। তারা এই এক্সিট পোলকে সরকারি এক্সিট পোল এবং নরেন্দ্র মোদীর এক্সিট পোল বলেও কটাক্ষ করেছে।
এছাড়াও বিরোধীদের তরফে এক্সিট পোলে ভুল ও বিকৃত তথ্য প্রকাশেরও অভিযোগ করা হয়েছে। প্রকাশিত তথ্যের মান নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছে। তারা আরও বলছেন ভারতের মতো একটি বড় এবং বৈচিত্রপূর্ণ দেশে সঠিকভাবে ফলাফলের পূর্বাভাস দেওয়াটা চ্যালেঞ্জের।
পয়লা জুন এক্সিট পোলে যেসব ভুল সামনে এসেছে, তা একনজরে
- রাজস্থানে লোকসভার আসন ২৫ টি। কিন্তু নিউজ ২৪ রাজস্থানে এনডিএকে ৩৩ টি আসন দিয়ে বসে আছে।
- জি নিউজে অ্যাক্সিস মাই ইন্ডিয়া হিমাচল প্রদেশে এনডিএকে ছয় থেকে আটটি আসন দিয়েছে। কিন্তু হিমাচলে লোকসভা আসন রয়েছে চারটি।
- ওই একই পোলস্টার হরিয়ানায় এনডিএকে ১৬-১৯টি আসন দিয়েছে। কিন্তু হরিয়ানমা থেকে লোকসভায় আসন রয়েছে দশটি।
- ইন্ডিয়া টুডে ওড়িশায় বিজেপিকে ১৮-২০ টি আসন দিয়েছে, বিজেডিকে ২ টি এবং কংগ্রেসকে একটি আসন দিয়েছে। কিন্তু ওড়িশা থেকে লোকসভায় আসন সংখ্যা ২১ টি।
- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুসারে বিহারে এলজেপি ৪-৬টি আসন পেয়ে পারে। কিন্তু এলজেপি লড়াই করছে পাঁচটি আসনে।
- পয়লা জুন অন্ধ্রপ্রদেশে পার্থ চাণক্য, রেস, আত্মা সাক্ষী এসএএস এবং অগ্নিবীরের মতো আগে অজানা পোলস্টারের নাম করে এক্সিট পোলের অনুমান প্রকাশ করে বলা হয়, টিডিপি নেতৃত্বাধীন জনতা সেনা এবং বিজেপি জোট বিধানসভা ও লোকসভায় সুইপ করবে। কিন্তু এর বেশ কিছু পরে সম্ভবত আরেকটি দল দাবি করে ওয়াইএসআর কংগ্রেস ক্ষমতায় ফিরতে চলেছে। ভোটের তথ্য যদি একই হয়, তাহলে একই দিনে বিপরীত ফলাফল কীভাবে হতে পারে?












Click it and Unblock the Notifications