Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা, দেখে নিন কার ঝুলিতে কটা আসন

লোকসভা নির্বাচনের পর আজ মহারাষ্ট্র ও হরিয়ানাতে অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনই দেশের রাজনৈতিক ময়দানের নিজেদের শক্তি প্রদর্শনের সব থেকে বড় পরীক্ষা ছিল। মহারাষ্ট্র ও হরিয়ানায় কোন দল এবার সরকার গড়বে,

লোকসভা নির্বাচনের পর আজ মহারাষ্ট্র ও হরিয়ানাতে অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনই দেশের রাজনৈতিক ময়দানের নিজেদের শক্তি প্রদর্শনের সব থেকে বড় পরীক্ষা ছিল। মহারাষ্ট্র ও হরিয়ানায় কোন দল এবার সরকার গড়বে, এবার সেদিকেই নজর থাকবে সকলের। তবে ভারতীয় সংবাদমাধ্যমের সব বুথ ফেরত সমীক্ষাতেই বিজেপির পাল্লা ভারী দেখাচ্ছে দুটি রাজ্যেই। দেখে নিন কোন সমীক্ষা কার ঝুলিতে কত আসন দিল

মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা, দেখে নিন কার ঝুলিতে কটা আসন

এনডিটিভি-র বুথ ফেরত সমীক্ষা

এনডিটিভি-র সমীক্ষা হরিয়ানার ক্ষেত্রেও এগিয়ে রেখেছে বিজেপিকে। বিজেপি হরিয়ানাতে পেতে চলেছে ৬৬টি আসন। কংগ্রেস পাবে ১৪টি আসন। ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল ও অকালি দল পেতে পারে ২টি আসন।

সমীক্ষা অনুযায়ী বিজেপি-শিবসেনা জোট মহারাষ্ট্রে পেতে চলেছে ২১১টি আসন। কংগ্রেস-এনসিপি জোট পাবে ৬৪টি আসন। অন্যান্যরা পেতে পারে ১৩টি আসন।


টিভি ৯-এর বুথ ফেরত সমীক্ষা

টিভি ৯ ভারতবর্ষ-এর সমীক্ষা বলছে হরিয়ানাতে বিজেপি পেতে চলেছে ৪৭টি আসন। কংগ্রেস পাবে ২৩টি আসন। অন্যান্যরা পাবে ২০টি আসন।

টিভি৯ মারাঠির সমীক্ষা বলছে বিজেপি-শিবসেনা জোট মহারাষ্ট্রে ১৯৭টি আসন পাবে। কংগ্রেস-এনসিপি জোট পাবে ৭৫টি আসন। অন্যান্যরা পেতে পারে ১৬টি আসন।


জন কি বাত-এর বুথ ফেরত সমীক্ষা

জন কি বাত-এর সমীক্ষা বলছে হরিয়ানাতে বিজেপি পেতে চলেছে ৫৭টি আসন। কংগ্রেস পাবে ১৭টি আসন। অন্যান্যরা পাবে ১৬টি আসন।

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট ২২৩টি আসন পাবে। কংগ্রেস-এনসিপি জোট পাবে ৫৪টি আসন। অন্যান্যরা পেতে পারে ১১টি আসন।


পোলস অফ পোলস-এর সমীক্ষা

পোলস অফ পোলস-এর সমীক্ষা বলছে বিজেপি হরিয়ানাতে পেতে চলেছে ৬৩টি আসন। কংগ্রেস পাবে ১৬টি আসন। অন্যান্যরা পাবে ১১টি আসন।

বিজেপি-শিবসেনা জোট মহারাষ্ট্রে ২১৩টি আসন পাবে। কংগ্রেস-এনসিপি জোট পাবে ৬১টি আসন। অন্যান্যরা পেতে পারে ১৪টি আসন।


সিএনএন নিউজ ১৮-আইপিএসওএস-এর সমীক্ষা

সিএনএন নিউজ ১৮-আইপিএসওএস-এর সমীক্ষা বলছে হরিয়ানাতে বিজেপির ঝুলিতে আসতে চলেছে ৭৫টি আসন। কংগ্রেস পাবে ১০টি আসন। অন্যান্য দল পেতে চলেছে ৫টি আসন।

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট ২৪৩টি আসন পাবে। কংগ্রেস-এনসিপি জোট পাবে মাত্র ৪১টি আসন। অন্যান্যরা পেতে পারে ৪টি আসন।


টাইমস নাও-এর সমীক্ষা

টাইমস নাও-এর সমীক্ষা বলছে হরিয়ানাতে বিজেপি পেতে চলেছে ৭১টি আসন। কংগ্রেস পাবে মাত্র ১১টি আসন। অন্যান্যরা পেতে পারে ৮টি আসন।

সমীক্ষা বলছে বিজেপি জোট মহারাষ্ট্রে ২৩০ টি আসন পাবে। কংগ্রেস জোট পাবে ৪৮টি আসন। অন্যান্যরা পেতে পারে ১০টি আসন।

এবিপি-সি ভোটারের সমীক্ষা

এবিপি-সি ভোটারের সমীক্ষা বলছে হরিয়ানাতে বিজেপি পেতে চলেছে ৭২টি আসন। কংগ্রেস পাবে মাত্র ৮টি আসন। অন্যান্যরা পেতে পারে ১০টি আসন।

বিজেপি-শিবসেনা জোট মহারাষ্ট্রে ২০৪টি আসন পাবে। কংগ্রেস-এনসিপি জোট পাবে ৬৯টি আসন। অন্যান্যরা পেতে পারে ১৫টি আসন।

নিউজ এক্স-পোলস্ট্র্যাট-এর সমীক্ষা

নিউজ এক্স-পোলস্ট্র্যাট-এর সমীক্ষা বলছে হরিয়ানাতে বিজেপি পেতে চলেছে ৭৭টি আসন। কংগ্রেস পাবে মাত্র ১১টি আসন। অন্যান্যরা পাবে ২টি আসন।

বিজেপি-শিবসেনা জোট মহারাষ্ট্রে ১৯৪টি আসন পাবে। কংগ্রেস-এনসিপি জোট পাবে ৮৬টি আসন। অন্যান্যরা পেতে পারে ৮টি আসন।

ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের সমীক্ষা

ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের সমীক্ষা বলছে বিজেপি-শিবসেনা জোট মহারাষ্ট্রে ১৮১টি আসন পাবে। কংগ্রেস-এনসিপি জোট পাবে ৮১টি আসন। অন্যান্যরা পেতে পারে ২৬টি আসন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+