প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি! রয়েছেন সেপটিক শকে, জানাল আর্মি হাসপাতাল

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি। সোমবার সকালে আর্মি হাসপাতালে তরফে জানানো হয়েছে সেপটিক শকে রয়েছেন তিনি। গত ২০ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি। দেশের ১৩ তম রাষ্ট্রপ

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি। সোমবার সকালে আর্মি হাসপাতালে তরফে জানানো হয়েছে সেপটিক শকে রয়েছেন তিনি। গত ২০ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি। দেশের ১৩ তম রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়।

 হাসপাতালে ভর্তি ১০ অগাস্ট থেকে

হাসপাতালে ভর্তি ১০ অগাস্ট থেকে

৮৪ বছর বয়স্ক প্রাক্তন রাষ্ট্রপতিকে ১০ অগাস্ট থেকে প্রণব মুখোপাধ্যায় ভর্তি দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে। আগের দিন রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগায় পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে।

পরীক্ষায় ধরা পড়ে করোনা পজিটিভ

পরীক্ষায় ধরা পড়ে করোনা পজিটিভ

হাসপাতালে গিয়ে পরীক্ষায় ধরা পড়ে তিনি করোনায় আক্রান্ত। বিষয়টি তিনি নিয়েই টুইট করেছিলেন।

 হাসপাতালেই মাথায় অপারেশন

হাসপাতালেই মাথায় অপারেশন

১০ অগাস্ট প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অপারেশন করা হয়। তার পর থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নজরদারি করছেন।

 শারীরিক অবস্থার অবনতি

শারীরিক অবস্থার অবনতি

এদিন সকালে আর্মি হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে রবিবার থেকে। সেপটিক শকে রয়েছেন তিনি। গভীর কোমায় রয়েছেন তিনি। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+