চার প্রাক্তন প্রধানমন্ত্রীর দফতরের গোপন ফাইল ইস্যুতে বোমা ফাটালেন প্রাক্তন আমলা! উঠল একাধিক 'নাম'
দেশের চার প্রাক্তন প্রধানমন্ত্রীর দফতরে থাকা গোপন কিছু ফাইল নিয়ে এদিন মুখ খুললেন এক প্রাক্তন আমলা। কিছুদিন বাদেই মুক্তি পেতে চলেছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার জীবনী নিয়ে একটি বই।
দেশের চার প্রাক্তন প্রধানমন্ত্রীর দফতরে থাকা গোপন কিছু ফাইল নিয়ে এদিন মুখ খুললেন এক প্রাক্তন আমলা। কিছুদিন বাদেই মুক্তি পেতে চলেছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার জীবনী নিয়ে একটি বই। তার আগে, কয়েকজন রাজনীতিবিদ সম্পর্কে চার প্রধানমন্ত্রীর দফতরে কিছু গোপন ফাইলে বিস্ফোরক তথ্য থাকার দাবি করেছেন এই প্রাক্তন আমলা মীনাক্ষিসুন্দরম।

কী থাকতে পারে গোপন ফাইলে
ঘটনা ৯০ এর। অটল বিহারী বাজপেয়ীর ১৩ দিনের সরকার পড়ে যেতেই নরসিংহ রাও পদ আসেন। এরপর সেখানে ১৯৯৬ সালে আসেন দেবে গৌড়া। 'দ্য প্রিন্ট'-এর একটি প্রতিবেদন বলছে, জানা যায় দেশে বেশ কিছু রাজনীতিবিদদের নিয়ে এমন কিছু ফাইল প্রধানমন্ত্রীর দফতরে তখন ছিল যা প্রকাশ করা হলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারত। সেই ফাইল নরসিংহ রাওয়ের পর দেবেগৌড়া প্রধানমন্ত্রীর আসন দখল করতেই তা হাতে পান।

চার প্রধানমন্ত্রীর দফতরে ছিল ফাইল!
রিপোর্ট বলছে, প্রধানন্ত্রীর পদে তখন ভারতে একের পর এক নেতা আসীন হয়েছেন। তবে দফতর থেকে গিয়েছে একটাই। গদিতে নতুন নতুন নেতা এসেছেন তবে ওই অস্বস্তিকর ফাইলগুলি থকে গিয়েছিল। দেবেগৌড়ার পর সেই ফাইল যায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের কাছে। তবে, তারপর সেই ফাইল ইন্দ্রকুমার গুজরালের পর বাাজপেয়ীর পরবর্তী সরকারের হাতে গিয়েছে কি না তার কিনারা করা যায়নি।

বিস্ফোরক বার্তা
ওই প্রাক্তন আইএএস আমলা জানিয়েছেন, 'ওই ফাইলগুলি ছিল অ্যাটম বম্বের মতো'। এরই সঙ্গে তিনি জানিয়েছেন, বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্য়ক্তিত্ব যাঁরা নরসিংহ রাওয়ের মন্ত্রিসভায় ছিলেন ও তার বাইরে ছিলেন তাঁদের সম্পর্কে এই ফাইলগুলি ছিল। এই ফাইল কাদের সম্পর্কে ছিল?এই প্রশ্নের জবাবে ওই প্রক্তন আমলা জানিয়েছেন যে জে জয়ললিতা, মুলায়ম সিং যাদব, শরদ পাওয়ারের মতো ব্যক্তিত্বদের সম্পর্কে ওই ফাইল ছিল। এমনই দাবি করেছে 'দ্য প্রিন্ট' এর প্রতিবেদন।

ইতিহাস ও কিছু ঘটনা
নরসিংহ রাওয়ের মন্ত্রিসভায় নব্বইয়ের দশকে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন শরদ পাওয়ার। এরপর শরদ পাওয়ারকে মহারাষ্ট্রের তখত সামলাতে দেখা যায়। এদিকে, দেবেগৌড়া সরকার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব। ওই ফাইলে আর এক রাজনৈতিক নেতার নাম পাওয়া যায়। তাহল বাঙ্গাপ্পার। যিনি পরবর্তীকালে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন। নাম রয়েছে জে জয়ললিতার, যিনি তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হন। এদিকে, উত্তরপ্রদেশের তখতেও বহু বছর মুখ্যমন্ত্রী হিসাবে দেখভাল করেছেন মুলায়ম সিং যাদব। এই আমলার দাবি, একবার নরসিংহ রও, দেবেগৌড়াকে বলেন ওই ফাইল নিয়ে তাঁর কাছে এমন একজন ব্যক্তিকে পাঠানো হোক, যাঁকে তিনি বিশ্বাস করেন। সেই সময়ই ওই প্রাক্তন আমলা এই ফাইল নিয়ে যেতে গিয়ে ও তা নরসিংহ রাওয়ের কাছে 'ব্রিফ' করতে গিয়ে, জানতে পারেন এই ফাইলের বিষয়ে।












Click it and Unblock the Notifications