Karnataka elections: বিদ্রোহ বাড়ছে বিজেপিতে! সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর
Former Deputy CM Laxman Savadi: ইতিমধ্যে কর্নাটক বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে! আগামী ১০ মে ভোট হবে সে রাজ্যে।
আর সেই বিষয়টিকে মাথায় রেখে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। কিন্তু ভোটের আগে বিজেপির কাছে বিদ্রোহ সামাল দেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ। গত ২৪ ঘন্টায় বিজেপি বিধায়কদের কেউ রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার ঘোষণা করেছেন তো কেউ দল ছাড়ার কথা বলছেন।

আর এর মধ্যেই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিলেন ক্ষুব্ধ লক্ষ্মন সাভাদি (Laxman Savadi)। দীর্ঘ আলোচনা শেষে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। যেখানে একাধিক নতুন মুখ রয়েছে। কিন্তু তাতে নাম নেই Laxman Savadi-এর। আর এরপরেকার্যত বিদ্রোহী হয়ে ওঠেন এই বিজেপি নেতা।
আর এরপরেই দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান। লক্ষ্মণ জানিয়েছেন, "আমি ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।" এমনকি এই বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বলেও জানিয়েছেন। যা ভোটের আগে বিজেপির কাছে বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে।
দীর্ঘ সময় কর্নাটকের উপ মুখ্যমন্ত্রীর পদও সামলেছেন লক্ষ্মণ। তিনি জানিয়েছেন, আমি মাথা উঁচু করে রাজনীতি করি। ফলে এই বিষয়ে কারোর কাছে যাবেন না বলেও জানিয়েছেন Laxman Savadi। বলে রাখা প্রয়োজন, মঙ্গলবারই শিবমোগার বিজেপি বিধায়ক কে এস ঈশ্বরাপ্পা (KS Eshwarappa) রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা জানিয়েছেন।
এমনকি এই বিধানসভা নির্বাচনে লড়বেন না বলেও জানিয়েছেন। এমনকি এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে বিস্তারিত জানিয়েছেন ইশ্বরাপ্পা । তবে ক্ষোভ নয়, দীর্ঘদিন ধরে তাঁর উপর দল ভরসা রাখার জন্যে ধন্যবাদ জানিয়েছেন।
শুধু ইশ্বরাপ্পাই নয়, দল টিকিট না দিলে অন্য পথে হাঁটারও হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বিজেপি বিধায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার ( Jagadish Shettar )। তাঁর দাবি, দল নাকি অন্যকে জায়গা করে দেওয়ার জন্যে তাঁকে বলেছে। এমনকি টিকিট পাওয়ার সম্ভাবনাও নাকি কম। আর তা যদি হয় তাহলে তিনি অন্য পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন জগদীশ শেট্টার। অর্থাৎ নির্দল হয়ে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন।
Former Karnataka Deputy CM Laxman Savadi resigns as the Legislative Council member and from the primary membership of the BJP after losing the Athani constituency ticket.
— ANI (@ANI) April 12, 2023
"I have made my decision. I am not the one who goes around with a begging bowl. I am a self-respecting… pic.twitter.com/rkXgxW0Kyf
একের পর এক বিজেপির নেতার এহেন বিদ্রোহ সামলাতেই ভোটের আগে রীতিমত হিমশিম অবস্থা বিজেপির। তবে এর মধ্যেই মঙ্গলবার বিজেপির তরফে একটু তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে একাধিক নতুন মুখ রয়েছে। রয়েছে ইয়েদুয়ারাপ্পার ছেলের নামও।












Click it and Unblock the Notifications