Delhi Liquor Policy Case: দীর্ঘ ১৮ মাস পর আবগারি মামলায় জামিন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর

Delhi Liquor Policy Case: জামিন পেলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। আবগারি দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আজ শুক্রবার বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে এই আপ নেতার জামিন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত। যা অবশ্যই স্বস্তির খবর। দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতশী জানিয়েছেন, এটা সত্যের জয়।

আবগারি দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) কে গ্রেফতার করে। ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার হন। তিহাড় জেলে কেটে গিয়েছে দীর্ঘ ১৮ মাস। আর এই দীর্ঘ সময়ে একাধিকবার জামিনের আবেদন করেন। গত ২১ মে দিল্লি হাইকোর্ট আপ নেতার সমস্ত জামিনের আবেদন খারিজ করে দেয়। তিনি একজন প্রভাবশালী। তথ্য প্রমাণ লোপাটের মধ্যে মারাত্মক অভিযোগ রয়েছে। আর এই যুক্তিতে বাতিল হয় প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর জামিন।

manish sisodia

সম্প্রতি সুপ্রিম কোর্টে জামিন চেয়ে আবেদন জানান। মামলার শুনানিতে এদিন একাধিক প্রশ্ন তোলেন। ডিভিশন বেঞ্চের বক্তব্য, জেলে দীর্ঘ ১৮ মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও বিচার প্রক্রিয়া না শুরু হওয়ায় কার্যত ক্ষোভ উগরে দেন। শুধু তাই নয়, আপ নেতা দ্রুত বিচার পাওয়ার অধিকারী বলেও এদিন মামলার শুনানিতে পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্ট। বলে রাখা প্রয়োজন, আবগারি দুর্নীতির মামলায় এর আগে আপ নেতা সঞ্জয় সিংকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

যদিও তিনি বর্তমানে জামিনে মুক্ত রয়েছে। শুধু তাই নয়, এই মামলাতেই গত ২১ মার্চ গ্রেফতার করা হয় আম আদমি পার্টি (আপ) প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচন চলাকালীন তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। ১ লা জুন পর্যন্ত জামিন দেওয়া হয়। আপাতত জেল বন্দিই রয়েছেন আপ সুপ্রিমো। তবে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের খবর সামনে আসতেই কার্যত উচ্ছ্বাস ধরা পড়ে আপ নেতা-কর্মীদের মধ্যে।

দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতশী জানিয়েছেন, এটা সত্যের জয়। দিল্লির শিক্ষাব্যবস্থায় আমূল পরিবরতন এনেছিলেন। একটা সুরক্ষিত ভবিষ্যৎ বাচ্চাদের দেওয়ার চেষ্টা করেছিলেন। মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয় বলে দাবি মন্ত্রীর। তবে দেরিতে হলেও মণীশ সিসোদিয়ার জামিনে খুশি। আগামীদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও মুক্তি পাবেন বলে দাবি আপ নেত্রী অতশীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+