Pakistan: "বিন্দু বিন্দু জলে অধিকার রয়েছে," সিন্ধু-চুক্তি বন্ধ হতেই দুরু দুরু বুকে হুঁশিয়ারি পাকিস্তানের
Indus Waters Treaty: পহেলগাঁও-তে নৃশংস জঙ্গি হামলার পরই পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু জলবণ্টন চুক্তি খারিজ করে দিয়েছে ভারত। সিন্ধুর জল নিয়ন্ত্রণ করে পাকিস্তানকে সবক ভারতের। সার্জিক্যাল বালাকোট স্ট্রাইকের পর ওয়াটার স্ট্রাইক। আর ভারতের এই পদক্ষেপের পরই ভয়ে কাঁটা পাকিস্তান। জঙ্গি হামলায় মদত দিয়ে এখন অধিকারের কথা বলতে এসেছে শাহবাজ শরিফের দেশ।
ভারতের সিন্ধু চুক্তি বন্ধের সিদ্ধান্তকে 'জল যুদ্ধ' হিসেবে দেখছে পাকিস্তান। বেআইনি পদক্ষেপ বলে দাবি পাকিস্তানের। এব্যাপারে আইনি উপায়ে লড়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। পাকিস্তানের দাবি, বিশ্ব ব্যাঙ্ককে গ্যারান্টার রেখে চুক্তি স্বাক্ষর হয়েছিল। এমন চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যেতে পারে না ভারত।

শাহবাজ শরিফের বিদ্যুৎমন্ত্রী আওয়াইস লেখরি সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় লেখেন, "সিন্ধু জলবণ্টন চুক্তিতে আচমকা ভারতের দাঁড়ি টেনে দেওয়া জল নিয়ে যুদ্ধের সমান ও একইসঙ্গে কাপুরুষোচিত, বেআইনি পদক্ষেপ। জলের প্রতি বিন্দু বিন্দুতে আমাদের অধিকার রয়েছে। তাই আইনত, রাজনৈতিক ও বৈশ্বিক নানা উপায় অবলম্বন করে আমরা এক বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাব।"
জম্মু কাশ্মীরের পহেলগাঁও-তে বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গি হামলায় প্রাণ চলে গিয়েছে ২৬ জন নিরীহ পর্যটকের। হামলার দায় স্বীকার করে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার সংগঠন টিআরএফ। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে গৃহীত একাধিক পদক্ষেপের কথা সাংবাদিক বৈঠক করে জানান বিদেশসচিব বিক্রম মিশ্রি।
পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল সমঝোতা বন্ধ করে দেওয়া সহ কূটনৈতিক একগুচ্ছ পদক্ষেপের কথা জানায় বিদেশমন্ত্রক। এরপরই তড়িঘড়ি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠকে বসে। সিন্ধুর জলের প্রবাহ কমে গেলে পাকিস্তানের কৃষিকাজে বিপর্যয় নেমে আসবে। জলসেচে ব্যাঘাত ঘটলে ফসল উৎপন্ন হবে না। সেক্ষেত্রে দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে। এই আশঙ্কায় তড়িঘড়ি বৈঠক সেরে ভারতের বিরুদ্ধে ফাঁকা আওয়াজ দিলেন পাকিস্তান সরকারের মন্ত্রী।
তবে একা বিদ্যুৎমন্ত্রী নন, পাকিস্তানের বিদেশমন্ত্রী মহম্মদ ইশহাক দার আবার পহেলগাঁও হামলায় পাকিস্তান জড়িতই নয় বলে দাবি করে বসেছেন। অভিযোগকে ভিত্তিহীন বলে তাঁর দাবি, "যথাযথ প্রমাণ পেশ করুক ভারত।" অথচ জঙ্গি হামলায় পাকিস্তানি ও স্থানীয় কাশ্মীরি জড়িত বলেই সূত্রের খবর।
পাক বিদেশমন্ত্রীর আরও দাবি,"নরেন্দ্র মোদীর সরকারের নেওয়া প্রত্যেকটা পদক্ষেপের ধরে ধরে জবাব দেবে পাকিস্তান। এটা রাজনৈতিক চক্রান্ত। ভারত নিজের ব্যর্থতার দায় আমাদের ঘাড়ে চাপাচ্ছে।" কার্যত একই সুরে ভারতকে কড়া প্রত্যুত্তর দেওয়ার কথা বলেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা মহম্মদ আসিফ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications