করোনা পরিস্থিতির মধ্যেও ভক্ত ১ কোটি টাকার তলোয়ার দান করল তিরুপতিতে
করোনা পরিস্থিতির মধ্যেও ভক্ত ১ কোটি টাকার তলোয়ার দান করল তিরুপতিতে
তিরুপতি বালাজি মন্দিরে সোমবার দান করা হল ৫ কেজি ওজনের একটি তলোয়ার। হায়দরাবাদের এক ভক্ত তিরুমালা বর্বতের ওপপর অবস্থিত ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দিরে এই তলোয়ার দান করেছেন।

২ কেজি সোনা ও ৩ কেজি রূপো দিয়ে তৈরি
ব্যবসায়ী ওই ভক্ত ভগবানের উপাসনার সময় এই তলোয়ার, যেটি 'সূর্যকাটারি' নামে পরিচিত তা ভেঙ্কটেশ্বরের পায়ে অর্পণ করা হয়। এটি একটি যুদ্ধের অস্ত্র বলে জানা গিয়েছে। এই দানের তলোয়ারটি শ্রীবরী মন্দিরের রঙ্গনায়াকুলা মণ্ডপমের অতিরিক্ত ইও এভি ধর্ম রেড্ডির হাতে তুলে দেওয়া হয়। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে এই তলোয়ারটি তৈরি হয়েছে ২ কেজি সোনা ও ৩ কেজি রূপো দিয়ে এবং এর মূল্য ১ কোটি টাকা।

তরোয়াল দানের আগে তার প্রদর্শন
সোমবার ওই ব্যবসায়ী স্ত্রীকে সঙ্গে নিয়ে এই তলোয়ারটি মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেন। যদিও রবিবার এই তলোয়ারের প্রদর্শন হয় সংবাদমাধ্যমের সামনে তিরুমালার একটি গেস্ট হাউসে। ওই ব্যক্তি ভগবান ভেঙ্কটেশ্বরের ভক্ত এবং তিনি গত বছরই এই তলোয়ার দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তাঁর পরিকল্পনা ভেস্তে যায় করোনা ভাইরাস মহামারির কারণে।

৬ মাস সময় লেগেছে
তামিলনাড়ুর কোয়েম্বাটোরের বিশেষ গহনা নির্মাতাদের দিয়ে এই তলোয়ার তৈরি করা হয়েছে এবং এটি তৈরি করতে প্রায় ৬ মাসের মতো সময় লেগেছে। তবে ভগবান ভেঙ্কটেশ্বরকে এই জাতীয় সোনার তলোয়ারের মতো মূল্যবান দান এই প্রথমবার করা হয়নি। ২০১৮ সালে তামিলনাড়ুর এক পোশাক ব্যবসায়ী ও ভক্ত থাঙ্গা দোরাই মন্দির কর্তৃপক্ষকে একই ধরনের তলোয়ার দান করেছিলেন। ওই তলোয়ারটি ৬ কেজি সোনা দিয়ে তৈরি ছিল এবং তার মূল্য ১.৭৫ কোটি টাকা।

সূর্য কাটারি কি
বৈদিক সংস্কৃতিতে এর সমতুল্য হল 'সূর্য কাটারি' যা তিরুমালা পাহাড়ের ভগবান ভেঙ্কটেশ্বরের অস্ত্রগুলিতে দেখা যায়। সূর্য কাটারি শব্দটিকে ভাঙলে সূর্য ও কাটারি (তলোয়ার) পাওয়া যাবে। ভগবান বিষ্ণুর তরোয়াল 'নান্দক' বলে পরিচিত এবং বিশ্বাস করা হয় এই তলোয়ারটি সূর্য দেবতা নিজে দিয়েছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications