কংগ্রেস সরকার থাকলেও, রাম মন্দির তৈরি হত! কারণ জানিয়ে পঞ্চম দফার আগে বড় দাবি অশোক গেহলটের
সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে রাম মন্দির তৈরি হয়েছে, এটা মানলেও, রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে বিজেপির ব্যক্তিগত অনুষ্ঠান বলে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিল কংগ্রেস। আর পঞ্চম দফার লোকসভা নির্বাচনের আগে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট দাবি করেছেন, কেন্দ্রে এনডিএ না থেকে যদি ইউপিএ সরকার থাকত, তাহলেও রাম মন্দির তৈরি হত।
অশোক গেহলট অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি নির্বাচনে জয়ী হতে যে কোনও দিকে যেতে পারেন। রাম মন্দির নিয়ে বিজেপির অভিযোগের জবাবে অশোক গেহলট বলেন, কংগ্রেস ক্ষমতায় এলেও রাম মন্দির নিয়ে কোনও ভয় নেই।

- সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির
রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, রাম মন্দির নিয়ে কোনও ভয় নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হচ্ছে রাম মন্দির। বিজেপি যা বলছে তা বিভ্রান্তিকর। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকায়, সরকার যদি এনডিএ-র না হয়ে ইউপিএ-র হতো, তাহলেও মন্দির তৈরি হত। বিজেপি বিভ্রান্ত ছড়ালেও, তার মায়ায় কেউ পড়বে না। তিনি বলেন, মোদীজি মিথ্যা কথা বলছেন। সাধারণ মানুষ বুঝতে পেরেছেন, নির্বাচনে জয়ী হতে প্রধানমন্ত্রী মোদী যে কোনও দিকে যেতে পারেন।
- কী বলেছিলেন মোদী?
সাম্প্রতিক সময়ে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যদি বিরোধীরা ক্ষমতায় আসে, তাহলে কংগ্রেস ও সমাজবাদী পর্টি রাম মন্দিরেরও পরে বুলডোজার চলাবে। ওরা রামলালাকে আবার তাঁবুতে ফেরত পাঠাবে বলেও মন্তব্য করেন তিনি। বুলডোজার কোথায় চালাতে হয়, তা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাথ থেকে শেখা উচিত বলেও মন্তব্যে করেন তিনি।
- রাজস্থানে নির্বাচন হয়েছে দুই দফায়
১৯ এবং ২৬ এপ্রিল, দুই দফায় রাজস্থানে নির্বাচন হয়েছে। ভোট শেষ হওয়ার পরে রাজ্যের বিজেপি ও কংগ্রেসের নেতারা অন্য রাজ্যে প্রচার চালাচ্ছেন। ভোট প্রচারে কংগ্রেস নেতা অশোক গেহলট এখন রয়েছেন উত্তর প্রদেশে। তিনি প্রচার করেছেন আমেথিতেও। সেখানে কংগ্রেস প্রার্থী করেছে কিশোরী লাল শর্মাকে।












Click it and Unblock the Notifications