নিয়োগকারী ও কর্মীদের জন্য বড় সুখবর ইপিএফও-র, প্রভিডেন্ট ফান্ডে মিলতে চলেছে একগুচ্ছ নয়া সুবিধা

প্রভিডেন্ট ফান্ডে মিলতে চলেছে একগুচ্ছ নয়া সুবিধা

জল্পনা চলছিল অনেকদিন ধরেই অবশেষে এল ঘোষণা। এবার নিয়োগকর্তা ও ঠিকা শ্রমিকদের জন্যও বড় খবর শোনাতে দেখা গেল প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও-কে। এই জাতীয় সংষ্কার ছাড়াও এদিন প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত আরও একাধিক নতুন ঘোষণা করা হয় ইপিএফও-র তরফে। এমনকী সেগুলির আপডেট দেওয়া হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও। সূত্রের খবর এখন থেকে বড় নিয়োগকারীদের পাশাপাশি চুক্তি কর্মীরাও এই নতুন বৈদ্যুতিন সুবিধা পেতে চলেছেন। যার ফলে কর্মীদের ইপিএফ সংক্রান্ত অনুমতি দেখতেও এখন থেকে বিশেষ সুবিধা পাবেন নিয়োগকর্তারা।

নিয়োগকারী ও কর্মীদের জন্য বড় সুখবর ইপিএফও-র, প্রভিডেন্ট ফান্ডে মিলতে চলেছে একগুচ্ছ নয়া সুবিধা

এর ফলে চুক্তি নিয়োগকারীদের সাথে মূল নিয়োগকারীদের সংযুক্তিকরনের ক্ষেত্রেও বিশেষ সুবিধা আসতে চলেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে এখন কোনো কর্মী নিজের কর্মস্থল পরিবর্তনের তথ্য নিজেই আপডেট করতে পারবেন বলে জানাচ্ছে ইপিএফও। সহজ কথায় আপনি যদি হঠাৎ করে কোনো জায়গা থেকে কাজ ছেড়ে চলে যান, তা হলে এমন পরিস্থিতিতে আপনি আপনার আগের কাজের জায়গা থেকে বেরিয়ে যাওয়ার তারিখ অনলাইনেই আপডেট করতে পারেন।

ইতিমধ্যেই নতুন আপডেট সংক্রান্ত যাবতীয় তথ্য টুইটারেও পোস্ট করা হয়েছে ইপিএফও-র তরফে। পাশাপাশি এই অনলাইন পরিষেবা কী ভাবে পাওয়া যাবে, সেটাও ব্যাখ্যা করা হয়েছে ইপিএফও-র পক্ষ থেকে। এমনকী www.epfindia.com লিঙ্কে গিয়েও বাকী আপডেট সম্পর্কে বিশদে জেনে নেওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে। ফলে সর্বতোভাবে উপকৃত হতে চলেছেন নিয়োগকারী এবং কর্মী উভয়েই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+