ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় প্রিন্সিপাল সহ স্কুলের সমস্ত কর্মচারীর বিরুদ্ধে মামলা

উত্তরপ্রদেশের স্কুলের প্রিন্সিপাল সহ স্কুলের সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে শ্লীলতাহানি, জোর করে আটকে রাখা, অপরাধমূলক ষড়যন্ত্র ও পকসো ধারায় মামলা করা হয়েছে।

নয় বছরের এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় গোটা স্কুলের প্রিন্সিপাল সহ সমস্ত কর্মচারীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করল পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত ১৯ বছর বয়সী কন্ডাক্টরকে পুলিশ গ্রেফতার করলেও সকলের বিরুদ্ধে মামলা হওয়ায় ঘটনায় সাড়া পড়ে গিয়েছে।

শ্লীলতাহানির স্কুলের সমস্ত কর্মচারীর বিরুদ্ধে মামলা

উত্তরপ্রদেশের বরেলির বিশালপুর রোডের উপরে রাধা মাধব পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে বালিকার বাবা স্কুলে গিয়ে প্রতিবদ জানালে তাঁকে ক্লাসরুমে আটকে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে অভিযোগ দায়ের করে। ছাত্রীর বাবাও পরে লিখিত অভিযোগ জানান পুলিশে।

প্রিন্সিপাল সহ স্কুলের সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে শ্লীলতাহানি, জোর করে আটকে রাখা, অপরাধমূলক ষড়যন্ত্র ও পকসো ধারায় মামলা করা হয়েছে। মূল অভিযুক্ত বাস কন্ডাক্টর অজয় মিশ্রকে গ্রেফতার করা হয়েছে।

বালিকার পরিবার জানিয়েছে, মেয়েটি বাড়ির গৃহশিক্ষিকার কাছে গোটা ঘটনা জানায়। কন্ডাক্টরের জঘন্য আচরণের কথা শোনার পরেই ছাত্রীর বাবা স্কুলে গিয়ে প্রতিবাদ করলে তাঁকে আটকে রাখা হয় বলে পুলিশ জানিয়েছে। তারপরই স্কুলের প্রিন্সিপাল আরসি ধসমানা সহ সকলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+