গত ১০ বছরে ১৯৩ জন 'রাজনেতা'র বিরুদ্ধে মামলা করেছে ইডি! কতজনের সাজা হয়েছে শুনবেন? চমকে উঠবেন

Enforcement Directorate: গত ১০ বছরে ১৯৩ টি মামলায় বর্তমান এবং প্রাক্তন সাংসদ, বিধায়ক এবং রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেতাদের বিরুদ্ধে মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। সংসদে এমনটাই জানাল বিজেপি সরকার। তবে মাত্র দুটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে বলেও দাবিও। গত ১৮ মার্চ রাজ্যসভায় লিখিত উত্তরে এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, এপ্রিল ২০১৫ থেকে ফেব্রুয়ারী ২০২৫ এর মধ্যে ইডি ১৯৩ টি মামলা নথিভুক্ত করেছে, তবে রাজ্যভিত্তিক ডেটা উপলব্ধ নেই বলেও দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে (Enforcement Directorate) ।

Enforcement Directorate

Enforcement Directorate: দুটি মামলায় দোষী সাব্যস্ত

  • 1. 2016- ১৭ মে ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী হরি নারায়ণ রায়ের ৭ বছরের সাজা হয়। এবং পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
  • 2. 2019- ২০ মে ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী আনোশ এক্কাকে ৭ বছরের কারাদণ্ড এবং ২ কোটি টাকা জরিমানা করা হয়েছিল।

এই দুই মামলাতেই ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধুকোড়ার বিরুদ্ধে আর্থিক তছরূপ সংক্রান্ত মামলায় এহেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। তবে এহেন সাজার বিরুদ্ধে আপিল করা হয়েছিল কিনা তা জানা যায়নি।

Enforcement Directorate: সবথেকে মামলা কবে দায়ের হয়

২০২২-২৩ অর্থ বছরে প্রাক্তন এবং বর্তমান বিধায়কদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি সর্বাধিক ৩২ টি মামলা নথিভুক্ত করেছে।

Enforcement Directorate: কোন আইনে তদন্ত করে ইডি?

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানি লন্ডারিং এবং আর্থিক কেলেঙ্কারির তদন্ত তিনটি গুরুত্বপূর্ণ আইনের মাধ্যমে করা হয়। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA), Foreign Exchange Management Act (FEMA) এবং Fugitive Economic Offenders Act (FEOA)।

Enforcement Directorate: কী বলছে সরকার?

অর্থ দফতরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই প্রসঙ্গে জানান, ইডি (Enforcement Directorate) কেবল বিশ্বাসযোগ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত করে। কোনও ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা, ধর্ম বা অন্য কোনও কারণের ভিত্তিতে কোথাও কোনও বৈষম্য করে না বলে দাবি। শুধু তাই নয়, নির্দিষ্ট আইন মেনেই ইডি তদন্ত করে এবং নথি এবং প্রমান্য তথ্য পেশ করে। মন্ত্রীর কথায়, বিশেষ আদালত, হাইকোর্ট এবং সুপ্রিম কোটের কাছে একমাত্র তদন্তকারী সংস্থা দায়বদ্ধ।

তবে দীর্ঘ সময় একটা বড় অংশের মামলায় এখনও বিচার না আসা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+