Aadhaar Voter Link: আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক নেই? দেওয়া যাবে না আর ভোট! বড় পদক্ষেপের পথে কমিশন
Aadhaar Voter card Link: অনেক ক্ষেত্রেই ভুয়ো ভোটার সহ একাধিক ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে। এই অবস্থায় স্বচ্ছ নির্বাচন রীতিমত চ্যালেঞ্জের। যদিও একাধিক পদক্ষেপ নেওয়া হলেও তা সম্ভব হয়নি। এমনকি নির্ভুল ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে আরও সতর্ক হতে চায় কমিশন।
আর তা কীভাবে হওয়া যায় সেজন্য দফায় দফায় জরুরি পর্যায়ে বৈঠক করছিল। অবশেষে নির্বাচন কমিশন বড় একটি সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে অনেকাংশে স্বচ্ছ ভোট করানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। কী সেই পদক্ষেপ (Aadhaar Voter card Link) ?

Aadhaar Voter card Link: আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক
জানা যাচ্ছে এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করতে চলেছে নির্বাচন কমিশন। ভোট দিতে যাওয়ার সময় সঙ্গে ভোটার কার্ড কিংবা আধার কার্ড রাখলেই চলে। কিন্তু নির্বাচন কমিশন যে নিয়ম করতে চলেছে তাতে করে ভোট দিতে গেলে ভোটার আই কার্ডের সঙ্গে আধার কার্ডও রাখতে হবে। ভোট দান কক্ষ বা বুথের বাইরে একটি মেশিন থাকবে যে মেশিনের মাধ্যমে চেক করা যাবে আদপে উক্ত ভোটার কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়েছে কিনা। এক কথায় ওই মেশিনটি বায়োমেট্রিকের কাজ করবে। যদিও কোনও ভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থাকে তাহলে ওই মেশিনের মাধ্যমেই তা সঙ্গে সঙ্গে করে নেওয়া যাবে।
আর তা করলেই ভোট দেওয়ার অধিকার পাবেন। এছাড়াও নির্দিষ্ট ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমেও ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা যাবে। নির্বাচন কমিশন মনে করছে, নয়া এই নিয়মের ফলে একদিকে যেমন নির্ভুল ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ করা সম্ভব হবে। অন্যদিকে খুব সহজেই ভুয়ো ভোটার ধরা যাবে। এতে ভোটদান প্রক্রিয়া অনেকটাই স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে।
কয়েক মাস আগেই শেষ হয়েছে গোটা দেশজুড়ে লোকসভা নির্বাচন সেখানেও ভোটার তালিকায় দেখা গিয়েছে অনেক ভুয়ো ভোটারের নাম পাশাপাশি মৃত ব্যক্তিদের নাম এখনও পর্যন্ত ভোটার তালিকায় থেকে গিয়েছে। যা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়। কার্যত এরপরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। এবং ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করতে বাধ্য হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর এখনো পর্যন্ত যে ভোটার তালিকা রয়েছে তার মধ্যে অনেক ভুয়ো ভোটার এবং মৃত ভোটারের নাম রয়েছে।
আগামী ১২ ই নভেম্বর থেকে প্রতি বছরের মতো এবছরও ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। চলবে ডিসেম্বর মাস পর্যন্ত। ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই নতুন ভোটার তালিকা প্রকাশ পাবে। সেই কারণেই নির্বাচন কমিশন তড়িঘড়ি খসড়া ভোটার তালিকা প্রকাশ করার আগেই এই নতুন নিয়মকে বলবৎ করতে চলেছে বলে জানা যাচ্ছে। আর তা করা গেলে ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে নতুন ভোটার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করবে সেখানে যেন আর কোনরকম ভুয়ো ভোটার বা মৃত ভোটার না থাকে।












Click it and Unblock the Notifications