Aadhaar-voter ID linking: আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক! বাংলার বিধানসভা ভোটের আগেই বড় সিদ্ধান্ত কমিশনের?
Aadhaar-voter ID linking: আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক নিয়ে আলোচনা শুরু করে দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবং আইন অনুযায়ী পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। তবে কমিশন এটাও স্পষ্ট করে দিয়েছে যে সংবিধান মেনে আধার এবং ভোটার কার্ডের সংযুক্তিকরণ হবে ঐচ্ছিক।
আজ মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। উপস্থিত ছিলেন আইনমন্ত্রকের সচিব, UIDAI এর সচিব এবং সিইও এবং স্বরাষ্ট্রমন্ত্রকের সচিবও এই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। সেখানেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক (Aadhaar-voter ID linking) নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের পর নির্বাচন কমিশন জানিয়েছে, UIDAI এর সঙ্গে দ্রুত প্রযুক্তিগত এবভং পরিকাঠামো সংক্রান্ত আলোচনা শীঘ্রই শুরু হবে। কাজ কীভাবে শুরু করা যায় তা নিয়েই মূলত আলোচনা হবে বলেও জানানো হয়েছে।
এদিন বৈঠক শেষে নির্বাচন কমিশন উল্লেখ করেছে যে সংবিধানের ৩২৬ নম্বর অনুচ্ছেদ এবং ২০২৩ সালের সুপ্রিম কোর্টের আধার সংক্রান্ত রায়কে মান্যতা দিয়েই আধার এবং ভোটার অর্থাৎ এপিকের লিঙ্কের পথে এগনো হচ্ছে।
Aadhaar-voter ID linking: লিঙ্ক কোনও বাধ্যতামূলক নয়
বৈঠকের পর নির্বাচন কমিশন জানিয়েছে আইন অনুযায়ী আধার এবং ভোটার কার্ডের লিঙ্ক (Aadhaar-voter ID linking) হওয়া উচিৎ অইচ্ছিল। এই গোটা প্রক্রিয়া করতে কোনও টাইমলাইন কিংবা টার্গেট থাকবে না। যে ভোটার আধারের সঙ্গে এপিক নম্বর লিঙ্ক করাবেন না সেই সংশ্লিষ্ট ভোটারকে কখনই তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী, ইলেকট্ররাল ভেরিফিকেশনের জন্য আধারের তথ্য চাইতে পারে।
কিন্তু ভোটার সেটা ইচ্ছা হলে সেটাই দেবে। বলে রাখা প্রয়োজন, বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় 'ভূতুড়ে ভোটা'র ইস্যুতে তোলপাড় বাংলা। অন্য রাজ্যের ভোটারের নাম বাংলার ভোটারের তালিকায় ঢোকানো হয়েছে বলে অভিযোগ। এমনকী এই বিষয়ে লাগাতার পথে শাসকদল।
এর মধ্যেই ইউনিক ভোটার নিওম্বর দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যেই পাল্টা কমিশনের উপর চাপ বাড়িয়েছে বঙ্গ বিজেপি। শুভেন্দু অধিকারী আধার কার্ডের সঙ্গে ভোটার লিঙ্ক করে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটের দাবি জানিয়েছে। আর এর মধ্যেই আধার এবং ভোটার কার্ডের লিঙ্ক নিয়ে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের।












Click it and Unblock the Notifications