১০-১৫ রাজ্যে আগামী সপ্তাহেই শুরু এসআইআর, দেশব্যাপী প্রক্রিয়ার প্রথম ধাপের কথা জানাল নির্বাচন কমিশন

বিহারে নির্বাচন আসন্ন, সেখানে এসআইআরের মাধ্যমে চূড়ান্ত ভোটার তালিকা মেনে বিধানসভা নির্বাচন আগামী সপ্তাহে। এবার দেশব্যাপী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের দামামা বেজে গেল।

দেশব্যাপী এসআইআরের প্রথম ধাপ শুরু হচ্ছে ১০ থেকে ১৫টি রাজ্য দিয়ে। আগামী বছর সেই রাজ্যগুলিতে নির্বাচনও রয়েছে।

-

নির্বাচন কমিশনের এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, আগামী সপ্তাহেই বিশেষ নিবিড় সংশোধনের (Special Intensive Revision - SIR) কাজ শুরু হতে পারে। অসম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল, পশ্চিমবঙ্গ রয়েছে এই ধাপে। এই রাজ্যগুলিতে আগামী বছর নির্বাচন রয়েছে। ফলে সেই রাজ্যগুলি দিয়েই ভোটার তালিকায় বৈধ ভোটারদের রাখার প্রক্রিয়া প্রথমে শুরু হবে।

সম্ভবত আগামী সপ্তাহের মাঝামাঝি এই SIR-এর প্রথম পর্ব ঘোষণা করা হবে বলে কমিশন সূত্রে খবর। কমিশন সূত্রে জানা গিয়েছে, ১০ থেকে ১৫টি রাজ্যে এসআইআর হবে। কমিশন সেই রাজ্যগুলিতে নির্বাচনী তালিকা পরিষ্করণ প্রক্রিয়া এখন চালাবে না যেখানে স্থানীয় নির্বাচন রয়েছে বা বকেয়া রয়েছে। কারণ তাতে তৃণমূল স্তরের ভোট মেশিনারি সেই কাজে ব্যস্ত এবং SIR-এর উপর মনোযোগ দিতে তাঁরা সক্ষম নাও হতে পারে। এই রাজ্যগুলিতে SIR পরের ধাপগুলিতে অনুষ্ঠিত হবে।

বিহার-এ ভোটার তালিকা পরিষ্করণ প্রক্রিয়া শেষ হয়েছে, যেখানে প্রায় ৭.৪২ কোটি নাম সম্বলিত চূড়ান্ত তালিকাটি ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল। বিহারে ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর - এই দুই দফায় নির্বাচন হবে এবং গণনা হবে ১৪ নভেম্বর। কমিশন ইতিমধ্যে SIR চালুর রোডম্যাপ চূড়ান্ত করতে রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEOs) সঙ্গে দুটি বৈঠক করেছে। বেশ কয়েকজন CEO ইতিমধ্যেই তাঁদের শেষ SIR-এর পরে প্রকাশিত ভোটার তালিকাগুলি ওয়েবসাইটে রেখেছেন।

দিল্লি-র CEO-র ওয়েবসাইটে ২০০৮ সালের ভোটার তালিকা রয়েছে, যখন জাতীয় রাজধানীতে শেষ নিবিড় সংশোধন হয়েছিল। উত্তরাখণ্ডে, শেষ SIR হয়েছিল ২০০৬ সালে, এবং সেই বছরের নির্বাচনী তালিকা এখন রাজ্যের CEO-এর ওয়েবসাইটে রয়েছে।

SIR-এর প্রাথমিক লক্ষ্য হল জন্মস্থান যাচাই করে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের তালিকা থেকে বাদ দেওয়া। বাংলাদেশ ও মায়ানমার-সহ অবৈধ অনুপ্রবেশকারীদের উপর বিভিন্ন রাজ্যে কঠোর পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+