Delhi Assembly Election 2025: রাজধানীতে ভোটের দামামা, কবে হবে নির্বাচন? বড় ঘোষণা কমিশনের
Delhi Assembly Election 2025: বছর ঘুরতেই ফের বিধানসভা নির্বাচনের (Assembly Election) দামামা। দিল্লি (Delhi) বিধানসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৫ ফেব্রুয়ারি ভোট হবে রাজধানীর ৭০ টি বিধানসভা আসনে। গত ২০২০ সালেও এক দফাতেই নির্বাচন হয়। এবারও এক দফাতেই নির্বাচন করাতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India (ECI)।
ভোটের ফলপ্রকাশ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। কমিশনের নিয়ম অনুযায়ী, আজ মঙ্গলবার থেকেই দিল্লিতে লাঘু হয়ে গেল আদর্শ আচরণ বিধি। দিল্লির ভোট এবার আম আদমি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের কাছে যেমন প্রেস্টিজিয়াস ফাইট। অন্যদিকে বিজেপির কাছেও বড় লড়াই।

অন্যদিকে রাজধানী মসনদে আরও একবার ফিরতে মরিয়া কংগ্রেসও। ফলে দিল্লির নির্বাচন (Delhi Assembly Election 2025) এবার ত্রিমুখী। গোটা দেশের নজর থাকবে দিল্লির ৭০ আসনের এই বিধানসভা নির্বাচন। আগামী ১৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে।
আর তার আগেই ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। যা খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কমিশন জানাচ্ছে, গতবারের মতো এবারও দিল্লিতে উৎসবের মেজাজেই ভোট হবে। দিল্লি মানুষ ভোট দেবে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Chief Election Commissioner Rajiv Kumar) ।
Delhi to vote in a single phase on February 5; counting of votes on February 8#DelhiElections2025 pic.twitter.com/K5BTN3WjUO
— ANI (@ANI) January 7, 2025
কমিশনার জানিয়েছেন, গত নির্বাচনগুলির মতো এবারও কড়া হাতেই দিল্লিতে শান্তিপূর্ণ ভাবে ভোট করাবে নির্বাচন কমিশন। বিশেষ করে মানি পাওয়ার-মাসল পাওয়ারের ক্ষেত্রে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করা হবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে স্বচ্ছ এবং পক্ষপাতহীন ভোট করানোর ক্ষেত্রে নির্বাচন কমিশন কতটা সতর্ক কার্যত এদিন সেই ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনার।
Delhi Assembly Election 2025: দিল্লির ভোটার কত?
মুখ্য নির্বাচন কমিশন জানিয়েছেন, দিল্লিতে মোট ভোটার সংখ্যা ১.৫৫ কোটি। এর মধ্যে মোট পুরুষ ভোটার ৮৩.৮৯ লাখ। মোট মহিলা ভোটার ৭১.৭৪ লাখ। অন্যদিকে দিল্লিতে ভোট শান্তিপূর্ণ করাতে ১৩ হাজার ৩৩ পোলিং স্টেশন থাকছে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে বয়স্ক মানুষরাও হাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও থাকবে বলেও এদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজীব কুমার।
Delhi Assembly Election 2025: গত নির্বাচনে ফলাফল কী ছিল?
গত বিধানসভা ভোটে ৬২টি আসনে জয়ী হয়েছিল আম আদমি পার্টি। বিজেপিকে মাত্র ৮টি আসন পেয়েই সন্তুষ্ঠ থাকতে হয়। অন্যদিকে কংগ্রেস খাতা খুলতে পারেনি। তবে ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত একটানা দিল্লির বিধানসভা ভোটে জয়ী হয়েছিল কংগ্রেস। ফলে একটা সময় দিল্লি ছিল সোনিয়া-রাহুল গান্ধীদের শক্তিশালী গড়। যদিও খেলা ঘুরে গিয়েছে। দীর্ঘ সময় থেকে জয়ী হয়ে আসছে আম আদমি পার্টি। ত্যবে এবার খেলা ঘোরাতে মরিয়া বিজেপি এবং কংগ্রেস দুজনেই।












Click it and Unblock the Notifications