' বিশ্বাসঘাতক নই, বালা সাহেবের আদর্শ ভুলিনি', কাকে বার্তা দিলেন শিন্ডে

' বিশ্বাসঘাতক নই, বালা সাহেবের আদর্শ ভুলিনি', কাকে বার্তা দিলেন শিন্ডে

'বিশ্বাস ঘাতক নই, বালা সাহেবের আদর্শ ভুলিনি। আমরা বালা সাহেবের সৈনিক।' বিদ্রোহী হয়েও কেন এই বার্তা দিলেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে। তাঁকে নিয়েই তোলপাড় চলছে মহারাষ্ট্র জুড়ে। প্রবল সংকটে পড়েছে জোট সরকার। তার মাঝে একনাথ শিন্ডের এই বার্তা নতুন জল্পনা বাড়িয়েছে। তাহলে কি উদ্ধবের আচরণেই প্রবল অসন্তুষ্ট হয়েছেন এই শিবসেনা বিধায়ক। এর নেপথ্যে কেবলই কি বিজেপির হাত রয়েছে।

বালা সাহেবের আদর্শ মনে করালেন একনাথ

বালা সাহেবের আদর্শ মনে করালেন একনাথ

বিদ্রোহী হয়েও বালা সাহেবের আদর্শ মনে করালেন একনাথ শিন্ডে। তিিন বলেছেন বালা সাহেবের শিব সৈনিক তিনি। বালা সাহেবের কাছ থেকেই হিন্দুত্ব শিখেছেন। কাজেই বিশ্বাস ঘাতকতার প্রশ্নই ওঠে না। বালা সাহেবের আদর্শের সঙ্গে কোনও ভাবেই বিশ্বাসঘাতকতা করব না। একনাথ শিন্ডের এই টুইট ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। মহারাষ্ট্রের বিধানসভায় শিবসেনার বিধয়কদের দলনেতার পর থেকে তাঁকে বহিষ্কারের পরেই এই টুইট করেছেন তিনি। একনাথ শিন্ডের পদে বসানো হয়েছে অজয় চৌধুরীকে।

বৈঠক ডাকলেন উদ্ধব

বৈঠক ডাকলেন উদ্ধব

জোট সরকার ফেলার ষড়যন্ত্র করছে বিজেপি। এই পরিস্থিতিতে যাতে জোট ভেঙে না যায় সেকারণে কংগ্রেস এবং এনসিপির বিধায়কদের বৈঠক ডেকেছেন উদ্ধব ঠাকরে। শিবসেনার পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। িচন্তার কিছু নেই। সঞ্জয় রাউত জানিয়েছেন বিদ্রোহী বিধায়কদের সঙ্গে যোগাযোগ রাখছেন তাঁরা। শিন্ডেকে একজন সত্যিকারের শিবসৈনিক বলেছেন তিনি। গুজরাতে তাঁদের বিধায়কদের আটকে রাখা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন সঞ্জয় রাউত। কোনও রকম শর্ত ছাড়াই বিধায়করা ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন সঞ্জয় রাউত।

দল বিরোধী আইন কার্যকর করার উদ্যোগ

দল বিরোধী আইন কার্যকর করার উদ্যোগ

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দল বিরোধী আইন কার্যকর করা পর উদ্যোগ নিচ্ছে উদ্ধব ঠাকরে সরকার। সরকার টিকিয়ে রাখতে সব রকম চেষ্টা চালাচ্ছে উদ্ধব ঠাকরে সরকার। যাকে বিদ্রোহী বিধায়করা কোনও ভাবেই দল বদল করে সরকার ফেলতে না পারে তার তোরজোর করা হচ্ছে। আজই সেকারণে বৈঠক ডেকেছে উদ্ধব ঠাকরে। শরিক সব দলের বিধায়কদের নিয়ে বৈঠক করে পরিস্থিতি নিয়ে পরিষ্কার ধারনা দিতে চাইছেন। যাতে কোনও ভাবেই কোনও রকম ভুলবোঝাবুঝি শরিকদের মধ্যে না হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধব ঠাকরে।

কী বললেন শরদ পাওয়ার

কী বললেন শরদ পাওয়ার

এদিকে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার দাবি করেছেন, একনাথ শিন্ডে কোনও দিন নিজে মুখ্যমন্ত্রী হওয়ার দাবি জানাননি। কাজেই মুখ্যমন্ত্রী বদল করে কোনও লাভ হবে না। কাজেই একা শিবসেনার অভ্যন্তরীন বিষয়। এর সঙ্গে জোট সরকারের কোনও সম্পর্ক েনই বলেই দাবি করেছেন তিনি। আজই দিল্লি থেকে ফিরে উদ্ধব ঠাকরের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানিয়েছেন। কংগ্রেস বিধায়কদেরও সেই বৈঠকে ডাকা হয়েছে। জোট শরিকদের কজোট রাখতেই এই বৈঠক ডাকা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+