Eknath Shinde: ফড়ণবীসের ডেপুটিই শিন্ডে, দীর্ঘ নাটকের পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ একনাথের
Eknath Shinde: মহারাষ্ট্রে মহা-রহস্যের অবসান। দীর্ঘ নাটকের পর অবশেষে ডেপুটি মুখ্যমন্ত্রী পদেই শপথ নিলেন শিবসেনার (Shiv Sena) একনাথ শিন্ডে। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ (CP Radhakrishnan) নাম ঘোষণা করতেই শিন্ডের সমর্থনে স্লোগানে মুখর হল মুম্বইয়ের আজাদ হিন্দ ময়দান। তার আগেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis)।
শপথের (Oath Taking) শুরুতেই বালাসাহের ঠাকরের (Balasaheb Thackeray) নাম নিলেন শিন্ডে। এরপর নিলেন রাজনৈতিক গুরু আনন্দ দিগের (Anand Dighe) নাম। তারপর একে একে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) ধন্যবাদ জানালেন একনাথ শিন্ডে। মহাজুটির সরকারে এখন থেকে নম্বর ২ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে টালবাহানা চলছিলই। শিন্ডের গতিবিধি বাড়িয়েছিল জল্পনা। মহাজুটির বৈঠক বাতিল করে সোজা গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন শিন্ডে। সেখানে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েন তিনি। এদিকে, শিন্ডেকে উপমুখ্যমন্ত্রী না করা হলে বিধায়করা মহাজুটি সরকারে থাকবে না বলে হুঁশিয়ারি দেন শিবসেনারই এক নেতা। অবশেষে জল্পনার অবসান। বৃহস্পতিবার আজাদ হিন্দ ময়দানে শপথ নিলেন শিন্ডে।
বুধবারই রাজ্যপালের সঙ্গে দেখা করে শিন্ডেকে বিশেষ ধন্যবাদ জানিয়েছিলেন দেবেন্দ্র ফড়ণবীস। তিনি বলেন, "একনাথ শিন্ডেকে অন্তত মন্ত্রিসভায় থাকার অনুরোধ জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রীর পদ নিয়ে আমাদের মধ্যে কেবল একটা টেকনিক্যাল সমঝোতা হয়েছে। আমরা এর আগেও মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আগামীদিনেও নেব।"
এদিকে বুধবারই রুটিন চেকআপে এসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন একনাথ শিন্ডে। তিনি বলেন, "আড়াই বছর আগে মুখ্যমন্ত্রী হিসেবে আমার নাম সুপারিশ করেছিল ফড়ণবীস। আর এখন আমরা ওঁর নাম সুপারিশ করছি মুখ্যমন্ত্রী হিসেবে।" বিজেপির সিদ্ধান্তে তিনি কোনও বাধা হয়ে দাঁড়াবেন না বলেও জানিয়েছিলেন শিন্ডে।
তবে শপথের পর ফড়নবীসের মুখে যে হাসি দেখা গেল, এদিন কিছুটা হলেও মুষড়ে ছিলেন শিন্ডে। শপথ মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন তিনি। এদিকে, উপমুখ্যমন্ত্রী পদেই বহাল রইলেন এনসিপির অজিত পাওয়ার (Ajit Pawar)। শিন্ডের পরেই শপথ নিলেন তিনি। মহাজুটির সরকারে ফের উপমুখ্যমন্ত্রী হলেন অজিত পাওয়ার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications