Mahua Moitra: মহুয়া-কাণ্ডে কী পেল এথিক্স কমিটি, রিপোর্ট সামনে আসছে ৪ ডিসেম্বর
Mahua Moitra: মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ, তদন্তে কী উঠে এল, সেটাই এবার প্রকাশ্যে আসতে চলেছে। প্রশ্নের বদলে সুবিধা নেওয়ার যে অভিযোগ উঠেছে তা নিয়ে লোকসভার এথিক্স কমিটি তৃণমূল সাংসদের বিরুদ্ধে তদন্ত করে। সেই রিপোর্ট প্রকাশ হতে চলেছে আগামী ৪ ডিসেম্বর।
বিজেপি সাংসদ এমপি বিনোদ সোনকারের নেতৃত্বে গঠিত হয়েছিল এথিক্স কমিটি। সাংসদের (Mahua Moitra) বিরুদ্ধে রিপোর্ট তারা গ্রহণ করে গত ৯ নভেম্বর। এরপর সেটি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পেশ করা হয়। কমিটির ছয় সদস্যই মহুয়ার বিরুদ্ধে ওই রিপোর্টকে সমর্থন করে। আর বিরোধিতা করেন চার সদস্য।

আসলে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের করা অভিযোগের ভিত্তিতেই প্রশ্ন ওঠে সাংসদ মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে। আদানি গোষ্ঠীকে নিয়ে সংসদে মহুয়া যে প্রশ্ন তুলেছিলেন, সেটার বিনিময়ে নাকি তিনি হীরানন্দানিদের থেকে কিছু উপহার পেয়েছিলেন মহুয়া (Mahua Moitra)।
সাংসদ নিশিকান্ত দুবের আরও দাবি ছিল, জয় অনন্ত দেহদরাই নামে সুপ্রিম কোর্টের আইনজীবী চিঠি দিয়েছিলেন এই অভিযোগ তুলেই। এমনকী ঘুষ নেওয়ার প্রমাণ রয়েছে বলেও দাবি করেছিলেন ওই আইনজীবী।
আরও অভিযোগ ওঠে, মহুয়া (Mahua Moitra) নাকি তাঁর লোকসভার অফিশিয়াল ইমেল আইডি দিয়ে দিয়েছিলেন হীরানন্দানিকে। সূত্রের খবর, দুবাই, নিউ জার্সি, আমেরিকা ও বেঙ্গালুরু থেকে খোলা হয়েছে মহুয়ার আইডি। ইতিমধ্যে, Cash-For-Query-কাণ্ডে সাংসদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেচে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
টাকার বিনিময়ে প্রশ্ন, এই মামলায় আগেই সাংসদকে সংসদ থেকে বহিস্কারের সুপারিশ করেছিল এথিক্স কমিটি। এমনকি সিবিআই তদন্তের নির্দেশও লোকপাল দিয়েছি বলে দাবি করেন বিজেপি সাংসদ। আর এরপরেই তদন্ত শুরু করেছে সিবিআই। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications