NEET Paper Leak: প্রশ্নফাঁস, একের পর এক পরীক্ষা বাতিল! উচ্চ পর্যায়ের কমিটি গড়ল শিক্ষামন্ত্রক

NEET Paper Leak: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। রীতিমত চাপের মুখে শিক্ষামন্ত্রক (Union Ministry of Education)। এই অবস্থায় একের পর এক পরীক্ষা বাতিল হচ্ছে। প্রশ্নের মুখে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ।

এই অবস্থায় (NEET Paper Leak) উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করল মন্ত্রক। মূলত স্বচ্ছ এবং সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনা করতেই উচ্চ-পর্যায়ের এই কমিটি গঠন করা হয়েছে। নেতৃত্বে রয়েছেন ভারতীয় মহাকাশ সংস্থা অর্থাৎ ISRO-এর প্রাক্তন চেয়ারম্যান কে. রাধাকৃষ্ণন।

dharmendra pradhan

  • NEET Paper Leak: কমিটিতে রয়েছেন সাতজন

শিক্ষামন্ত্রক ইতিমধ্যে এই বিষয়ে (NEET Paper Leak) বিস্তারিত জানিয়েছেন। মন্ত্রক অনুযায়ী নয়া এই কমিটি পরীক্ষা পদ্ধতিকে আরও উন্নত করতে, ডেটা সুরক্ষা প্রোটোকল এবং NTA এর পরিকাঠামো উন্নয়নে কাজ করবে। এরপর সেই রিপোর্ট আগামী দুমাসের মধ্যে শিক্ষামন্ত্রককে জমা দেবে।

সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই জানা যাচ্ছে। বিশেষ এই কমিটিতে ISRO-এর প্রাক্তন চেয়ারম্যান ছাড়াও রয়েছেন ডাঃ রণদীপ গুলেরিয়া, যিনি দিল্লি এইমসের প্রাক্তন ডিরেক্টর, প্রফেশর বিজে রাও (Vice Chancellor, Central University of Hyderabad), প্রফেশর রামমুর্তি কে, প্রফেশর আদিত্য মিত্তল সহ একাধিক ব্যক্তিত্ব। খুব শীঘ্রই এই কমিটি কাজ শুরু করবে বলে খবর।

  • Paper Leak: প্রশ্ন ফাঁসে ময়দানে সিবিআই

UGC-NET এর প্রশ্ন ফাঁসের (NEET Paper Leak) ঘটনায় নড়েচড়ে বসেছে সিবিআই (CBI)। এই ঘটনায় উত্তরপ্রদেশের এক ব্যক্তিকে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, ওই ব্যক্তি 'টেলিগ্রামে' প্রশ্নপত্রের একটি অংশ ছবি তুলে পোস্ট করেছিলেন। সেই সূত্র পাওয়ার পরেই ওই ব্যক্তিকে জেরা করল সিবিআই। পাদরাউনা থানায় দুর্নীতি দমন শাখার আধিকারিকরা দীর্ঘ জেরা করেন। জানা গিয়েছে, ওই ব্যক্তি রাজস্থানের কোটায় নেটের কোচিং নিয়েছিল।

  • NEET Paper Leak: জাল ছড়িয়ে ঝাড়খণ্ডেও?

অন্যদিকে নিটের পেপার লিকের (NEET Paper Leak) জাল ছড়িয়ে পড়েছে ঝাড়খন্ডেও। সেখান থেকে ছয়জনকে এদিন হ্রেফতার করা হয়েছে। বেশ কিছু সূত্র ধরে এদিন ঝাড়খন্ডে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। ধৃতদের ইতিমধ্যে জেরা শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন এই ছয়জনকে জেরা করেই প্রশ্নফাঁসের বড় জাল খুলতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+