দুর্নীতি মামলায় চিদাম্বরমকে জেরার অনুমতি ইডিকে
আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে জেরার জন্য ইডিকে অনুমতি দিল দিল্লি কোর্ট। আগামী ২২ ও ২৩ নভেম্বর তিহার জেলে চিদাম্বরকে জেরা করবেন ইডির আধিকারিকরা।
আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে জেরার জন্য ইডিকে অনুমতি দিল দিল্লি কোর্ট। আগামী ২২ ও ২৩ নভেম্বর তিহার জেলে চিদাম্বরকে জেরা করবেন ইডির আধিকারিকরা। বৃহস্পতিবার ইডির তরফ থেকে আদালতে চিদাম্বরমকে জেরার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছিল।

এই সপ্তাহেই আবার জামিনের আবেদন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চিদাম্বরম। ইডির তরফে আপত্তি জানানো হয় দিল্লি হাইকোর্টে। দিল্লি হাইকোর্টের রায়কে চ্যােলঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিদাম্বরম। কারণ ইডির আপত্তিতেই চিদাম্বরমের জামিনের আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।
গ্রেফতারির পর থেকেই শীর্ষ আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তাঁর গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিল কংগ্রেস। তিহার জেলে তাঁকে যাতে না রাখা হয় সেজন্য সুপ্রিম কোর্টে আবেদনও জানিয়েছিলেন তাঁর বিচারপতি কপিল সিবল। কিন্তু শীর্ষ আদালত তা খারিজ করে দেয়। যদিও কেন্দ্রীয় মন্ত্রীকে তিহার জেলে রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে। তাঁর জন্য আলাদা সেলের ব্যবস্থাও করা হয়েছে।












Click it and Unblock the Notifications