কেকেআর মালিক শাহরুখ খানকে সমন পাঠাল ইডি, এই মাসেই দিতে হবে হাজিরা
কলকাতা, ১৩ মে : বলিউড অভিনেতা তথা কলকাতা নাইট রাইডার্সের মালির শাহরুখ খান ফের সমস্যায় জড়ালেন। কেকেআর দলের শেয়ার মূল্য কম দেখানোর অভিযোগে এবার শাহরুখ খানকে সমন পাঠাল ইডি।
সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে এই মাসের মধ্যেই শাহরুখকে হাজিরা দিতে হবে।

গত মাসে, ইডি শাহরুখ খানকে তলব করে এবং এই সংক্রান্ত বিষয়ে শাহরুখকে জিজ্ঞাসাবাদও করে। টাকা লেনদেন সংক্রান্ত একাধিক নিয়ম লঙ্ঘণের অভিযোগে আইপিএল-এ ক্রিকেট দলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অডিটের দরুণ দেখা যায় কলকাতা নাইট রাইডার্সের শেয়ার টাকা স্থানান্তরের সময় কম মূল্যে দেখানো হয়েছে। [চিটফান্ড কেলেঙ্কারিতে জড়াল কেকেআর, শাহরুখকেও জেরার সম্ভাবনা]
এই সংক্রান্ত যাবতীয় নথি ও তথ্য নিয়ে শাহরুখ খানকে হাজিরার নোটিশ দিয়েছে ইডি।
এর আগে গত সেপ্টেম্বর মাসেই চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল রেড চিলিজ। শাহরুখ খানের কোম্পানি রেড চিলিজ-ই কলকাতা নাইট রাইডার্সের মালিক। গোয়েন্দাদের দাবি, রোজ ভ্যালির সঙ্গে তাদের যে চুক্তি হয়েছিল, তার থেকে অনেক বেশি টাকা নগদে লেনদেন করা হয়েছে। কেন করা হয়েছে, তা-ই খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তখনই জানানো হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্ণধার শাহরুখ খানকেও জেরা করা হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications