মঙ্গলবারও রাহুলকে তলব ইডির! হাসপাতাল মুক্তি হতেই সোনিয়া'র হাজিরা নিয়েও জল্পনা
ক্রমশ বাড়ছে চাপ! ন্যাশনাল হেরাল্ড মামলাতে ফের একবার রাহুল গান্ধীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামিকাল মঙ্গলবার ফের একবার তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। গত সপ্তাহে লাগাতার তিনদিন ধরে দফায় দফায় জেরা করা হয় রাহুল
ক্রমশ বাড়ছে চাপ! ন্যাশনাল হেরাল্ড মামলাতে ফের একবার রাহুল গান্ধীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামিকাল মঙ্গলবার ফের একবার তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। গত সপ্তাহে লাগাতার তিনদিন ধরে দফায় দফায় জেরা করা হয় রাহুল গান্ধীকে। এরপর ফের আজ সোমবার তলব করা হয়।
সেই মতো সকাল থেকে কার্যত ফের একবার ম্যারাথন জেরা করা হয়। তবে গিত চারদিনে প্রায় ৪০ ঘন্টা জেরা করা হয়। আর এরপরেও ফের একবার তলব ঘিরে প্রশ্ন উঠছে।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া
অন্যদিকে সোনিয়া গান্ধীকে এই মামলাতে তলব করা হয়েছে। তবে করোনা নিয়ে গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। আজ সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া হয়। শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও দুর্বল রয়েছে। ফলে বাড়িতেও কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতিকে পর্যাপ্ত চিকিৎসা'র মধ্যেই থাকতে ডাক্তাররা পরামর্শ দিয়েছেন বলে খবর। এমনকি বিশ্রামে থাকার কথাও বলা হয়েছে।

২৩ জুন সোনিয়া গান্ধীকে তলব করেছে
তবে এই মামলাতেই আগামী ২৩ জুন সোনিয়া গান্ধীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত কয়েকদিন ধরেই সেই সময়ে সোনিয়া গান্ধীর উপস্থিতি ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু ইডির তলবে'র নির্ধারিত দিনের আগেই সোনিয়া গান্ধীকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। আর এরপরেই নয়া জল্পনা! তাহলে কি আগামী বৃহস্পতিবার ইডি'র তদন্তে হাজিরা দেবেন কংগ্রেস নেত্রী। যদিও এই বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। তবে হাজিরা ঘিরে জল্পনা তৈরি হয়েছে।

রাহুল গান্ধীকে হেনস্তা'র অভিযোগ
অন্যদিকে রাহুল গান্ধীকে হেনস্তা করা হচ্ছে। এই অভিযোগে সরব হয়েছে কংগ্রেস নেতা-কর্মীরা। আর এই দাবিতে গত কয়েকদিন আগেই বিক্ষোভ দেখায় কর্মীরা। গোটা দেশে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়। আর তা নিয়ে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। এর মধ্যেই আজ সোমবার রাহুল গান্ধী'র জেরা চলাকালীন দিল্লির যন্তরমন্তরে সত্যাগ্রহ-তে বসেন কংগ্রেস নেতারা। অগ্নিপথের প্রতিবাদে সত্যাগ্রহ শুরু করেছেন তাঁরা। পাশাপাশি রাহুল গান্ধীকে হেনস্থার প্রতিবাদও জানান তাঁরা। এমনকি বেশ কয়েকজন ইডির দফতরের বাইরেও বিক্ষোভ দেখাতে কংগ্রেস কর্মীদের দেখা যায়।

গত কয়েকদিন আগে বৈঠক হয়
লাগাতার রাহুল গান্ধীকে জেরা। অসহযোগিতার অভিযোগ ইডির। যদিও আজ তা খারিজ করে দেওয়া হয় কংগ্রেসের তরফে। তবে এবার পালটা রণকৌশল নিতে চলেছে কংগ্রেস নেতৃত্ব। আর সেদিকে তাকিয়েই সম্প্রতি একটি বৈঠক হয়েছে বলেও খবর।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications