ইডির তল্লাশি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গা ঢাকা দিয়েছেন?

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কোথায়? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ভয়ে কি তিনি গা ঢাকা দিয়েছেন? সেই প্রশ্ন এখন দিল্লির রাজনৈতিক মহলে ঘুরছে। কারণ, সোমবার বিকেলের সংবাদ হেমন্তকে পাওয়া যাচ্ছে না।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে একাধিক বার জেরার জন্য ডেকেছিল ইডি৷ কিন্তু একটি ডাকেও সাড়া দেননি হেমন্ত। তাঁর ঝুঁকি বাড়ছিল। এমনই ইঙ্গিত করেছিল রাজনৈতিক মহলের একাংশ। এদিন জানা গিয়েছে৷ ইডির একটি দল তাঁর খোঁজে তল্লাশি চালিয়েছে দিল্লিতে।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গা ঢাকা দিয়েছেন?

কিন্তু তাঁকে পাওয়া যায়নি৷ একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ইডির ভয়ে গা ঢাকা দিল? এই প্রশ্ন জোরালো হচ্ছে। এদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে, হেমন্ত সোরেন আগামী ৩১ জানুয়ারি ইডি তদন্তের জন্য হাজির হবেন।

জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হেমন্ত সোরেন। এমনই অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি। একাধিক বার সমন পাঠানো হয়। কিন্তু ইডির মুখোমুখি হচ্ছিলেন না তিনি। সর্বশেষ সমন পাঠানো হয় ইডির তরফে। বলা হয়েছিল, ২৯ থেকে ৩১ জানুয়ারি তাঁর বয়ান রেকর্ড করা হবে৷ স্বেচ্ছায় না এলে তাঁকে নিয়ে আসতে ইডির দল যাবে।

আজ ২৯ তারিখ তিনি ইডি অফিসে যাননি। এরপরেই আধিকারিকরা হেমন্তের খোঁজে দিল্লিতে অভিযান চালান। এদিকে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর বেলা একটা নাগাদ তিনি যাবেন। ঝাড়খণ্ডের ইডির অফিসে যাবেন মুখ্যমন্ত্রী। কিন্তু হেমন্তের খোঁজে কেন দিল্লিতে তল্লাশি চালাচ্ছে ইডি?

জানা গিয়েছে, হেমন্ত সোরেন ২৭ জানুয়ারি রাঁচির রাজভবনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তারপর তিনি দিল্লি চলে যান। ইডি তাঁর খোঁজে দিল্লি পৌঁছায়। এদিকে তাঁর বাসভবন থেকে গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। জল্পনা সেখান থেকেই বেড়েছে, হেমন্ত সোরেনকে আজ গ্রেফতার করা হতে পারে।

গ্রেফতারি এড়াতেই কি আত্মগোপন করেছেন তিনি? আইনজীবী কপিল সিব্বল রবিবার হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করেছেন বলে জানা গিয়েছে। ইডি সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে। এমন কথাও শোনা যাচ্ছে। সেজন্যই কি ৩১ তারিখ ইডির অফিসে যাবেন মুখ্যমন্ত্রী? জল্পনা তুঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+