কয়লায় হাত-কালো কংগ্রেসের! রায়পুরে কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনের আগে নেতা-আধিকারিকদের বাড়িতে ইডির তল্লাশি

অভিযোগ উঠেছে কয়লার ওপরে বাড়তি শুল্ক পকেটে পুরেছেন রাজনৈতিক নেতা ও আমলারা। যা নিয়ে ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায় তল্লাশি। ইতিমধ্যে এই কাণ্ডে অন্তত নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকাল থেকে কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের একাধিক জায়গায় ইডির তল্লাশি। এর মধ্যে রয়েছে কংগ্রেস নেতাদের বাড়িও। তবে ইডি সূত্রে দাবি করা হয়েছে, কয়লায় শুল্ক তছরুপের ঘটনায় যে তদন্ত চলছে, এদিনের তল্লাশি তারই অঙ্গ।

সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি

সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি

ইডি সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকে ছত্তিশগড়ের এক ডজনের বেশি জায়গায় তল্লাশি অভিযান চলে। এরমধ্যেই তল্লাশি চালানো হয়, বেশ কয়েকজন কংগ্রেস নেতার বাড়িতেও। তার মধ্যে রয়েছেন দুর্গ-এর ভিলাইয়ের বিধায়ক দেবেন্দ্র যাদব, প্রদেশ কংগ্রেসের কোষাধ্যক্ষ রামগোপাল আগরওয়াল, শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সুশীল সানি আগরওয়াল এবং রাজ্য কংগ্রেসের মুখপাত্র আরপি সিং-এর বাড়িতে। তালিকায় শাসকদলের আরও বেশ কয়েকজন নেতা রয়েছেন বলে জানা গিয়েছে।

সুবিধাভোগীদের বিরুদ্ধে তদন্ত

সুবিধাভোগীদের বিরুদ্ধে তদন্ত

ইডি সূত্রে বলা হয়েছে, বর্তমান রাজ্য সরকারে আমলে কয়লা কেলেঙ্কারি অভিযোগ উঠেছে। যার সুবিধাভোগী ছিলেন অনেকেই। তাদের বিরুদ্ধেই তদন্ত করা হচ্ছে। ইডির অভিযোগ, ছত্তিশগড়ে কয়লা নিয়ে বড় কেলেঙ্কারি হয়েছে। প্রতি টন কয়লা পরিবহনের জন্য ২৫ টাকা করে বেআইনি শুল্ক আদায় করা হয়েছিল। এর পিছনে আমলা, ব্যবসায়ী, রাজনীতিবিদরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
এই মামলায় এখনও পর্যন্ত নয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন, আধিকারিক সৌম্য চৌরাসিয়া, সূর্যকান্ত তিওয়ারি, তাঁর আত্মীয় লক্ষ্মীকান্ত তিওয়ারি, আইএএস সমীর বিষ্ণোই এবং কয়লা ব্যবসায়ী সুনীল আগরওয়াল।

কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ

কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ

এদিকে এই অভিযান নিয়ে বিজেপিকে নিশানা করেছে রাজ্য কংগ্রেস। দলের নেতা সুশীল আনন্দ শুক্লা বলেছেন, রায়পুরে কংগ্রেসের ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশনকে ভয় পেয়েছে কেন্দ্র। যে কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করা হচ্ছে। কংগ্রেসের তরফে বলা হয়েছে, বিজেপি যখনই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করতে ব্যর্থ হয়, তখনই তারা ইডি সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার করে।

কংগ্রেসের অধিবেশনের আগে তল্লাশিতে প্রশ্ন

কংগ্রেসের অধিবেশনের আগে তল্লাশিতে প্রশ্ন

ছত্তিশগড়ের রায়পুরে ২৪ ফেব্রুয়ারি থেকে বসতে চলেছে কংগ্রেসের তিন দিনের অধিবেশন। তার আগেই চলল অভিযান। যা নিয়ে বিরোধী মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত ছত্তিশগড়ের শাসন ক্ষমতা রয়েছে কংগ্রেসের হাতে। সেখানেকার মুখ্যমন্ত্রী হলেন ভূপেশ বাঘেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+