এবার ঝাড়খণ্ডে কোটি কোটি টাকা উদ্ধার! ইডির তল্লাশি ঝাড়খণ্ডের মন্ত্রীর সচিবের বাড়িতে
নির্বাচনের মধ্যে এবার ঝাড়খণ্ডে উদ্ধার টাকার পাহাড়। এদিন ইডির তরফে দাবি করা হয়েছে, ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়নমন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহকর্মীর বাড়ি থেকে বিপুল নগদ উদ্ধার করা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ২০ কোটি।
তল্লাশির ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে একটি ঘরে টাকার পাহাড় ছড়িয়ে রয়েছে। যে বাড়ি থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে, তা মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহকর্মীর।

প্রসঙ্গত এর আগে গ্রামীণ উন্নয়ন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় তল্লাশি চালানো হয়। গত বছরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য বীরেন্দ্র কে রামের বিরুদ্ধে একশো কোটি টাকার হিসেব বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে। ২০২৩-এর ফেব্রুয়ারিতে ইডি তাকে গ্রেফতার করে।
ওই ব্যক্তির কাছ থেকে ঝাড়খণ্ডের কিছু রাজনীতিকের লেনদেনের বিবরণ-সহ একটি পেন ড্রাইভ উদ্ধার করা হয় বলে দাবি ইডির।
#WATCH | The Enforcement Directorate is conducting raids at multiple locations in Ranchi. Huge amount of cash recovered from household help of Sanjiv Lal - PS to Jharkhand Rural Development minister Alamgir Alam, in Virendra Ram case.
— ANI (@ANI) May 6, 2024
ED arrested Virendra K. Ram, the chief… pic.twitter.com/VTpUKBOPE7
এদিকে ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাজ্যের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের সঙ্গে সম্পর্কযুক্ত ঠিকানায় ইডির অভিযানের ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, ৩০ কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে। এখনও গণনা চলছে।
বিজেপি সাংসদ লিখেছেন, ইডি সঞ্জীব লালের বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করেছে। আলমগীর আলম বিধানসভায় কংগ্রেস দলের নেতা এবং ঝাড়খণ্ডের দুর্নীতির রাজা হেমন্ত সোরেন মন্ত্রিসভার মন্ত্রী। তারই ব্যক্তিগত সচিব হলেন সঞ্জীব লাল, বলেছেন নিশিকান্ত দুবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications