Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mahua Moitra: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাড়িতে ED! ভারতের হারের পরেই মহুয়ার পোস্ট ঘিরে হৈচৈ

Mahua Moitra: ক্রিকেট বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS World Cup Final 2023) হার ভারতের। অজি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই ব্যর্থ ভারতীয় ব্যাটসম্যানরা। এমনকি বোলিংয়েও তেমন সুবিধা করতে পারেননি বোলাররা। অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পরেই বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

Cash For Query -কান্ডে ইতিমধ্য্যে তাঁর (Mahua Moitra) সাংসদ পদ কেড়ে নেওয়ার সুপারিশ করেছে এথিক্স কমিটি। এমনকি সিবিআই তদন্তের নির্দেশও নাকি লোকপাল দিয়েছে বলে দাবি বিজেপির। যা নিয়ে রীতিমত চাপে তৃণমূল সাংসদ। আর মধ্যেই তাঁর সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট করলেন।

Mahua Moitra

যা নিয়ে একেবারে হৈচৈ পড়ে যায়। মহুয়া ত্রার (Mahua Moitra) সোশ্যাল মিডিয়ায় লেখেন, ব্রেকিং নিউজ... অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে হানা দিয়েছে ইডি। আর এই পোস্ট ঘিরে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা।

কিন্ত্য কেন এমন পোস্ট করলেন মহুয়া (Mahua Moitra)? রাজনৈতিকমহলের মতে, বিরোধীদের বিরুদ্ধে ইডি এবং সিবিআইকে ব্যবহার করছে বিজেপি। মিথ্যা মামলায় বিরোধী দলের নেতাদের ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ। এই নিয়ে আদালতের দ্বারস্থ পর্যন্ত হয় কংগ্রেস, তৃণমূল সহ দেশের একাধিক বিরোধী দলগুলি। অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর এবার এভাবেই বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ।

শুধু তাই নয়, মৈত্র (Mahua Moitra) তার পোস্টে আরও বলছেন, 'অন্য খবরে: আহমেদাবাদ স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে - ভারত জওহরলাল নেহরু ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল হেরেছে।' উল্লেখ্য, ভারত-অস্ট্রেলিয়া মহাযুদ্ধের সাক্ষী থাকতে দুপুরেই আহমেদাবাদ পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন অমিত শাহও।

সবার মাঝে বসেই তাঁদের খেলা দেখতে দেখা যায়। এমনকি সবার উদ্দেশ্যে হাতও নাড়েন প্রধানমন্ত্রী। যদিও ভারতীয় শিবিরে যখন চাপ বাড়ছে সেই সময় মোদীর হাত নাড়াকে কটাক্ষ করতেও ছাড়েনি নেট দুনিয়া। এমনকি এই বিষয়টিকে তুলে ধরে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে ছাড়েননি বিএসপি সাংসদ দানিশ আলি। তাঁর কথায়, প্রধানমন্ত্রীর উচিৎ ছিল এমন একটা বড় ইভেন্ট থেকে নিজেকে দূরে রাখা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+