অগাস্টা চপার দুর্নীতিতে অভিযুক্ত ক্রিশ্চিয়ানের চার্জশিটে কোনও এক 'মিসেস গান্ধী'-র নাম উল্লেখ ইডি-র
অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার দুর্নীতিতে অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিশেলের নামে যে চার্জশিট ইডি দায়ের করেছে তাতে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের পাশাপাশি কোনও এক মিসেস গান্ধীর নাম চার্জশিটে রয়েছে।
অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার দুর্নীতিতে অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিশেলের নামে যে চার্জশিট ইডি দায়ের করেছে তাতে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের পাশাপাশি কোনও এক মিসেস গান্ধীর নাম চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

ইডির চার্জশিট অনুযায়ী ক্রিশ্চিয়ান মিশেল জেরায় জানিয়েছেন, এপি মানে আহমেদ প্যাটেল, ফাম নামে ফ্যামিলি। এগুলিই 'কোড ওয়ার্ড' হিসাবে ডায়েরিতে লেখা ছিল। যে ডায়েরি ইডির হাতে এসেছে।
অগাস্টা ওয়েস্টল্যান্ড কাণ্ডে মিডলম্যান ক্রিশ্চিয়ানকে গতবছরের ডিসেম্বরে গ্রেফতার করে ভারতে আনা হয়। সেই জেরায় মিসেস গান্ধীর নাম উল্লেখ করেছে বলে ইডি দাবি করেছে। তবে সেখানে পুরো নাম লেখা নেই বা কোনও প্রেক্ষিত উল্লেখ করা নেই বলেই ইন্ডিয়া টুডে-র একটি রিপোর্টে উদ্ধৃত করা হয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, ইতালীয় মহিলার পুত্র, যিনি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন।
চার্জশিটে বলা হয়েছে, ক্রিশ্চিয়ান মিশেল সিনিয়র কংগ্রেস নেতাদের ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরে চাপ তৈরি করেন। ২০০৯ সালের ২৮ অগাস্ট মাইকেলের লেখা ওরসিকে একটি চিঠি থেকে একথা সামনে এসেছে। এই হিসেপ্পি ওরসি অগাস্টা ওয়েস্টল্যান্ডের মূল সংস্থার প্রাক্তন প্রধান ছিলেন।
[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications