ED Director: ইডি ডিরেক্টরের মেয়াদ বৃদ্ধি করা হোক! সুপ্রিম কোর্টে আবেদন মোদী সরকারের
ED Director: ইডি ডিরেক্টর সঞ্জয় মিশ্রের কার্যকালের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় সরকার। দিন কয়েক আগে সর্বোচ্চ আদালত বলেছিল ইডি ডিরেক্টরের তৃতীয়বারের কার্যকালের মেয়াদ বৃদ্ধি বেআইনি, যা ২০২১-এর আদালতের নির্দেশিকাকে লঙ্ঘন করা হয়েছে। তবে তাঁকে ৩১ জুলাই পর্যন্ত তাঁকে কাজ করার অনুমতি দেয় সর্বোচ্চ আদালত।
মোদী সরকারের তরফে আদালতে যুক্তি দেওয়া হয়েছিল ইডি ডিরেক্টর (ED Director) সঞ্জয় কুমার মিশ্রের কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল জাতির স্বার্থে। পাশাপাশি বর্তমান ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের পর্যালোচনায় তাঁর অনুপস্থিতি বিরূপ প্রভাব ফেলবে।

প্রসঙ্গত সঞ্জয় কুমার মিশ্রের নির্ধারিত কার্যকালের মেয়াদ শেষ হওয়ার ঠিক কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের তরফে একটি জরুরি আবেদন করা হয়। সেখানে বলা হয়, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের পর্যালোচনা জটিল পর্যায়ে রয়েছে এবং ২১ জুলাই কার্যকারিতা সম্পর্কে রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং ২০২৩-এর নভেম্বরে একটি অনসাইট ভিজিট পরিচালনা করার কথা রয়েছে।
কেন্দ্রীয় সরকারের তরফে আরও বলা হয়, এই পর্যায়ে ইডি ডিরেক্টরের (ED Director) পরিবর্তন করা হলে সেই সময় মূল্যায়ন ইডির দলকে প্রয়োজনীয় সহায়তা এবং সহযোগিতা প্রদানের জন্য সংস্থার ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করবে।
সলিসিটর জেনারেল তুষার মেহতা এই মামলায় জরুরি শুনানিক জন্য অনুরোধ করেছিলেন এবং আদালতকে বলেছিলেন, যে সরকার শীর্ষ আদালতের ১১ জুলাইয়ের (ED Director) রায়ের পরিবর্তনের জন্য একটি আবেদন করেছে। ২৭ জুলাই বিকেল সাড়ে তিনটেয় এব্যাপারে শুনানি করতে রাজি হয় সর্বোচ্চ আদালত।












Click it and Unblock the Notifications