Rahul Gandhi: 'সমঝোতা করে ফেলেছে' বিদেশের মাটিতে বসে এটা কী বললেন রাহুল, তোলপাড় দেশ
Rahul Gandhi: বিদেশের মাটিতে বসে ফের একবার ভারতের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাহুল গান্ধী! তাঁর দাবি, নির্বাচন কমিশন সমঝোতা করে ফেলেছে। একই সঙ্গে সিস্টেম নিয়েও প্রশ্ন তাঁর। সম্প্রতি মার্কিন সফরে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। সেখানে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে একটি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই বিষয়ে আমি একাধিকবার প্রশ্ন তুলেছি। আর তা বলতে গিয়ে ফের একবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের কথা তুলে ধরেন।
বলেন (Rahul Gandhi), মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সে রাজ্যের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার চেয়ে বেশি মানুষ ভোট দিয়েছেন। বিকেল ৫:৩০ টা পর্যন্ত ভোটের পরিসংখ্যান যা ছিল, এরপর তা রাতারাতি বদলে যায়। দেখানো হয় বিকেল ৫:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০ এর মধ্যে ৬৫ লক্ষ ভোটার ভোট দিয়েছে। যা সম্পূর্ণ ভাবে অসম্ভব বলে দাবি।

এমনকী কেন অসম্ভব সে বিষয়েও যুক্তি দেন কংগ্রেস সাংসদ (Rahul Gandhi)। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও বিদেশের মাটিতে বসে ফের এহেন বক্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। ভারতের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা ভারতের গনতন্ত্র পদ্ধতির অপমান বলে পাল্টা তোপ বিজেপির।
অন্যদিকে এই বিষয়ে কথা বলতে গিয়েই এদিন নির্বাচন কমিশনকে তীব্র আক্রমন শানান রাহুল গান্ধী। বলেন, কমিশন সমঝোতা করে ফেলেছে। আর সেজন্যেই এই অবস্থা। এমনকী কমিশনের সিস্টেমের মধ্যেও বড়সড় সমস্যা আছে বলেও তোপ। এই বিষয়ে সোনিয়া পুত্র বলেন, মহারাষ্ট্র নির্বাচনের সমস্ত তথ্য এবং ভিডিওগ্রাফি কমিশনের কাছে চাওয়া হয়। কিন্তু তা দেওয়া হয়নি। এমনকী ভিডিওগ্রাফি যাতে না চাইতে পারি আগামী সময়ে সে জন্যে নিয়মে কমিশন রদবদল আনা হয় বলে কমিশনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ।
Boston, US: Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says "It is very clear to us that the Election Commission is compromised, and it is very clear that there is something wrong with the system. I have said this multiple times...More people voted in the Maharashtra Assembly… pic.twitter.com/tUa7i2S2XN
— ANI (@ANI) April 21, 2025
Rahul gandhi: নতুন নয় এহেন অভিযোগ
এহেন অভিযোগ নতুন নয়, এর আগেও একাধিকবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। এমনকী এই ইস্যুতে জোরাল আওয়াজ তোলেন রাহুল গান্ধীও। ভোটার তালিকা এবং একাধিক ইস্যুতে লোকসভায় যাতে আলোচনা হয় সেই দাবি জানানো হয়। এই বিষয়ে বিরোধী দলনেতা আরও বলেন, সবাই জানে যে সরকার ভোটার তালিকা তৈরি করে না, কিন্তু যেহেতু প্রশ্ন উত্থাপন করা হচ্ছে, তাই এই বিষয়টি সংসদে আলোচনা করা হলে ভালো হবে।
যদিও এই বিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে জবাব দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications