মণিপুরে জোর ভূমিকম্প, কম্পনে আতঙ্ক ছড়াল উত্তর-পূর্ব ভারতে
মণিপুরে এদিন দুপুর নাগাদ বেশ জোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩।
মণিপুরে এদিন দুপুর নাগাদ বেশ জোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। মার্কিন জিওলজিক্যাল সার্ভে এখবর জানিয়েছে। এই কম্পনের ফলে উত্তর পূর্ব ভারত জুড়ে কম্পন অনুভূত হয়েছে। বেশ জোর কম্পন টের পাওয়া গিয়েছে অসম ও নাগাল্যান্ডে।

মণিপুরের সেনাপতি জেলা যা একেবারে নাগাল্যান্ড সীমান্তে অবস্থিত, সেখানে কম্পনের উৎপত্তিস্থল বলে জানা গিয়েছে। মাটি থেকে ৬৩.১ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়েছে বলে খবর।
এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। প্রাণহানিরও কোনও খবর নেই। তবে উত্তর-পূর্ব ভারতে প্রতিনিয়ত কম্পন লেগেই রয়েছে। কারণ এই অঞ্চলটি ভারতের ভূমিকম্প প্রবণ এলাকাগুলির একটিতে পড়ে। যার ফলে এখানে নিত্য ভূমিকম্প হয়েই থাকে। ভারতের অতি ভূমিকম্প প্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম উত্তর-পূর্বের এই এলাকাগুলি। ফলে নিত্য কম্পন অনুভূত হওয়া এখানে নিমিত্ত বিষয় হয়ে দাঁড়িয়েছে।












Click it and Unblock the Notifications