ফের কম্পন, সাত সকালে কেঁপে উঠল সিকিম, আতঙ্কে পর্যটকরা
হঠাৎ ভোরে ভূমিকম্পে কাঁপল সিকিম, হতাহতের খবর মেলেনি
আবারও ভূমিকম্প। এবার ভারতের পার্বত্য রাজ্য সিকিমে ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৩। সোমবার ভোর চারটে ১৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল পশ্চিম সিকিমের ইয়কসামের ১০ কিলোমিটার ভূগর্ভে।

পাহাড়ে ভূমিকম্পের আতঙ্ক। তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা গোটা বিশ্বের কাছে যাকে বলে নজির। মৃত্যু মিছিল ৩৫ হাজার পার করে গিয়েছে। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। প্রতিদিন সংবাদ মাধ্যমে সেই ভূমিকম্পের ভয়াবহ ছবি প্রকাশ্যে আসছে। শিশুরা চাপা পড়ে রয়েছে। সদ্যোজাত থেকে কয়েক মাসের ছোট্ট শিশুরা পর্যন্ত ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে। তাঁদের উদ্ধার করা হচ্ছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তুরস্কে। প্রচণ্ড ঠাণ়্ার মধ্যে উদ্ধারকাজ চালাতে হিমসিম খেতে হচ্ছে তুরস্কের প্রশাসনকে।
ভূমিকম্পে বিদ্ধস্ত সিরিয়াও। সেখানেও মৃত্যুমিছিল শুরু হয়েছে। হাজার হাজার মানুষ মারা গিয়েছেন ভূমিকম্পে। এক সপ্তাহ পরেও দেহ উদ্ধার হয়ে চলেছে। ভারত সহ একাধিক দেশ ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়া এবং তুরস্ককে সাহায্য পাঠিয়েছে। ভারত অপারেশন দোস্ত শুরু করেছে তুরস্কে। সেখানে ভারতীয় সেনা এবং এনডিআরএফ উদ্ধার কাজ শুরু করেছে। সেখানকার বাসিন্দাদের ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তার মধ্যেই নাকি ভারত, পাকিস্তান, আফগানিস্তানে ভূমকম্প হতে পারে আশঙ্কা প্রকাশ করেছিলেন এক ভূবিজ্ঞানী। তিনি জানিয়েছিলেন ভারতে ৫০ শতাংশ এলাকা ভূমিকম্প প্রবণ। এরই মধ্যে সোমবার সকালে তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ বেড়েছে। যদিও সেই ভূমিকম্পের তীব্রতা একেবারেই নগন্য ছিল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৩। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। পর্যটকরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। গতকাল বিকেলে অর্থাৎ রবিবার বিকেলে কম্পন অনুভূত হয়েছিল অসমে। সেখানে রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪।












Click it and Unblock the Notifications