এবার চাঁদের আলোয় তাজমহল দেখুন ই-টিকিট বুকিং করে
আগ্রা, ২২ অগাস্ট : পূর্ণিমার রাতে তাজমহলের শোভা দেখতে পেলে জীবন ধন্য হয়ে যায়। ভালোবাসার সবচেয়ে বড় স্মৃতি সৌধের শোভা চাঁদের আলোয় আরও ফুটে ওঠে। আর তা যারা নিজের চোখে দেখেছেন তারা ছাড়া এই সৌন্দর্য মুখে বলে বোঝানো সম্ভব নয়।
এমনিতে এতদিন রাত ৮ টা ৩০ মিনিট থেকে রাত ১২ টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে তাজমহল দেখার সুযোগ ছিল পর্যটকদের। তবে সেটার জন্য সশরীরে গিয়ে টিকিট কাটতে হতো। এবার সেই সুযোগকে আরও সহজ করতে চালু হল ই-বুকিং।

জানা গিয়েছে, পূর্ণিমার দিন ছাড়াও আগে পরে মিলিয়ে মোট ৫ দিন এই সুযোগ পাওয়া যাবে। এবিষয়ে প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি এই ই-পরিষেবা চালু হবে।
কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী মহেশ শর্মা জানান, রাতে সবমিলিয়ে কোনও পর্যটক ৩০ মিনিট তাজমহলের ভিতরে থাকতে পারবেন। যেদিন রাতের শোভা দেখতে চান পর্যটকেরা, সেদিন বিকেল ৩ টের মধ্যে অনলাইনে ই-বুকিং করতে হবে।












Click it and Unblock the Notifications