করোনা থাবায় ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু ভারতে, আক্রান্ত ৮৯৬ জন
করোনা থাবায় ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু ভারতে, আক্রান্ত ৮৯৬ জন
২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসের বলি হয়েছেন ৩৭ জন। এযাবৎ দেশে করোনা সংক্রমণে একদিনে সর্বাধিক মৃত্যু। ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন ৮৯৬ জন। সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই পরিসংখ্যান পেশ করা হয়েছে।

২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু দেশে
করোনা ভাইরাসে সংক্রমণের ফলে ২৪ ঘণ্টায় ৩৭ জন মারা গিয়েছেন দেশে। এখনও পর্যন্ত যা সর্বাধিক বলে জানানো হয়েছে। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি করছে করোনা ভাইরাস। এদিকে নতুন করে সংক্রামিত হয়েছেন ৮৯৬ জন।

গোষ্ঠি সংক্রমণ শুরু হয়নি
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে ভারতে এখনও পর্যন্ত ভারতে গোষ্ঠি সংক্রমণ শুরু করেনি। যদিও সংক্রমণের সংখ্যা ৬ হাজার অতিক্রম করেছে। মৃত্যু ২০০ ছুঁইছুই। কিন্তু এখনও পর্যন্ত গোষ্ঠি সংক্রমণ ভারতে শুরু হয়নি। তাই এই নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ গিয়েছেন তিনি।

লকডাউন বৃদ্ধি
ইতিমধ্যে দুটি রাজ্য লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ওড়িশা সরকার ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়েছে। ১৭ জুন পর্যন্ত রাজ্যের সব স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ঘোষণা করেছে। তার পরেই পাঞ্জাবও ১ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছে।












Click it and Unblock the Notifications