করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বিমানবন্দরগুলি নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, জারি হবে বিশেষ নিয়ম
করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বিমানবন্দরগুলি নিয়ে বড় সিদ্ধান্ত, জারি হবে বিশেষ নিয়ম
করোনা পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে আন্তর্জাতিক উড়ান। তবে সীমিত সংখ্যক অভ্যন্তরীণ বিমান চলাচল করছে।
করোনা সংক্রমণ রুখতে বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে ই-গেট পাস চালু করার জরুরি সিদ্ধান্ত নিয়েছে অসামরিক পরিবহণ মন্ত্রক। দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে এই ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

কার্গো টার্মিনালে ই-গেট পাস
সবার আগে কার্গো টার্মিনালে ই-গেটপাস বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ করনা পরিস্থিতিতেও কার্গো বিমান চলাচল করছে আন্তর্জাতিক রুটে। সেক্ষেত্রে করোনা সংক্রমণের ঝুঁকি থাকছে তাই কাগজ ছাড়াই সোশ্যাল ডিসট্যান্সিং মেনে গেট পাস তৈরির জন্য ই-গেট পাসই সবথেকে ভাল পথ বলে মনে করা হচ্ছে। সেকারণেই এই সিদ্ধান্ত।

বড় বিমান বন্দরে অগ্রাধিকার
দেশের বড় বিমানবন্দরগুলিতে ই-গেটপাস বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। দিল্লি, সুরাত সহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে বসবে ই-গেটপাস। তবে চলতি বছরে সেটা চালু করা হবে সেটা এখনও স্পষ্ট সিদ্ধান্ত হয়নি।

১ জানুয়ারি থেকে কার্যকর
১ জানুয়ারি থেকে বিমানবন্দরগুলি ই-গেটপাস বসানোর হয়ে যাবে বলে জানানো হয়েছে। দিল্লি, মুম্বই সহ একাধিক গুরুত্বপূর্ণ বিমান বন্দরে বসবে ই গেট পাস। তবে যাত্রীবাহি বিমানের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে কিনা সেটা এখনও জানানো হয়নি।

আন্তর্জাতিক উড়ান বন্ধ
করোনা সংক্রমণের কারণে এখনও বন্ধ রয়েছে আন্তর্জাতিক উড়ান। কবে আন্তর্জাতির উড়ান চলবে তা এখনও জানানো হয়নি। কয়েকটি অভ্যন্তরীণ বিমান চলছে। তবে তাতে করোনা বিধি মেনে যাত্রীদের সফর করতে দেওয়া হচ্ছে ।












Click it and Unblock the Notifications