লকডাউনের পর সস্তা হচ্ছে বিমানের টিকিট, নয়া ঘোষণা নির্মলা সীতারমনের
আত্মনির্ভরতার লক্ষ্যে এগোচ্ছে ভারত। তার জন্য শনিবার চতুর্থ দফার ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই ঘোষণায় এক ধাক্কায় আটটি ক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নের কথা বলা হয়েছে।
আত্মনির্ভরতার লক্ষ্যে এগোচ্ছে ভারত। তার জন্য শনিবার চতুর্থ দফার ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই ঘোষণায় এক ধাক্কায় আটটি ক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নের কথা বলা হয়েছে। তাতে সামরিক েক্ষত্রের জন্য ব্যবহৃত আকাশ পথ ব্যবহারে ছাড় দেওয়া হয়েছে। এতে সস্তা হতে চলেছে বিমান সফর। সস্তা হবে বিমানের টিকিট এবং আরও দ্রুত হবে বিমান সফর।

আকাশ পথ ব্যবহারে ছাড়
ভারতের আকাশ পথ পূর্ণ রূপে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আত্মনির্ভরতার লক্ষ্যে আরও একটি বা বাড়ানো হয়েছে। এতে সামরিক ক্ষেত্রের জন্য আকাশপথের ব্যবহারে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ এবার সামরিক ক্ষেত্রের আকাশ পথ ব্যবহার করতে পারবে বাণিজ্যিক বিমান সংস্থাগুলি। তাতে আরও দ্রুত হবে বিমান সফর। বর্তমানে ভারতের ৬০ শতাংশ আকাশ পথ ব্যবহার করতে পারে বাণিজ্যিক বিমানগুলি।

দাম কমবে বিমানের টিকিটের
আকাশ পথে সফর সুগম এবং দ্রুত হলে বিমানের টিকিটের দামও স্বাভাবিক উপায়েই কমবে। মোদীর মেক ইন ইন্ডিয়ার ভিশনকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হয়েছে। এতে বিমান যাত্রার সময়ও কমবে। অনেক দ্রুত হবে সফর। যাত্রা পথ কমলে স্বাভাবিক ভাবেই িটকিটের দামও কমবে। কারণ বায়ুসেনার জন্য নির্দিষ্ট করা আকাশ পথও ব্যবহার করতে পারবে বাণিজ্যিক যাত্রীবাহী বিমান।

যাত্রার সময় কমবে
সামরিক ক্ষেত্রে আকাশ পথ ব্যবহারের অনুমতি মেলায় আকাশ পথে এক জায়গার থেকে অন্য জায়গার দূরত্বও অনেকটাই কমবে। তাতে সময়ও অনেক কম লাগবে। দিল্লি থেকে মুম্বই বিমানে যেতে সময় লাহে ২ ঘণ্টা ২০ মিনিট মতো। এবার থেকে সেই সময় অন্তত ৩০ মিনিট কমে যাবে। ২ ঘণ্টার মধ্যেই দিল্লি থেকে মুম্বইয়ে পৌঁছানো যাবে। তাতে তেলও কম পুড়বে। প্রায় ১০০০ লিটার তেল কম খরচ হবে।

বিমান বন্দরের বেসরকারি করণ
বিমানবন্দরের বেসরকারি করণের কথাও বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যাত্রী পরিষেবা সুষ্ঠু রাখতে এবং নতুন কর্মসংস্থান তৈরি করতেই বিমানবন্দর গুলির বেসরকারি করণের কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications