ছত্তিশগড়ের হাসপাতালে রোগিনীকে মারধর মাতাল চিকিৎসকের, ভিডিও ভাইরাল
ছত্তিশগড়ের হাসপাতালে রোগিনীকে মারধর মাতাল চিকিৎসকের, ভিডিও ভাইরাল
চিকিৎসক রোগীর সেবা করবেন, তাঁকে সুস্থ করে তুলবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু ছত্তিশগড়ের কোরবার মেডিক্যাল কলেজে এক রোগিনীকে মারধরের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। ওই চিকিৎসক মদ্যপ ছিলেন বলেও অভিযোগ। চিকিৎসকের এই অবস্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অন্যদিকে এই অভিযোগ ওঠার পরে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসককে শোকজ করেছে।

ছত্তিশগড়ের কোরবার ঘটনা
ঘটনাটি ছত্তিশগড়ের কোরবার মেডিক্যাল কলেজের। গেরওয়ানি গ্রামের বাসিন্দা শ্যাম কুমার জানিয়েছেন, গভীর রাতে তাঁর মা সুখমতী অসুস্থ হয়ে পড়েন। সেই সময় ১০৮ ও ১১২-তে ডায়াল করলে বলা হয় পরিষেবা পেতে সময় লাগবে। কিন্তু মায়ের অসুস্থতা আরও বাড়তে থাকায় কোনও উপায় না পেয়ে অটোরিক্সায় করে হাসপাতালে নিয়ে যান।

মদ্যপ অবস্থায় চিকিৎসা
হাসপাতালের জরুরি বিভাগে সেই সময় যে চিকিৎসক ছিলেন, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। চিকিৎসা করার সময় ওই চিকিৎসক সুখমতীকে মারধর করেন বলে অভিযোগ। এই সময় ছেলে প্রতিবাদ করলে তাঁকে হুমকি দিয়ে চুপ করিয়ে দেওয়া হয় বলেও দাবি ছেলের।
|
ভিডিও ভাইরাল
এই সময় সেখানে উপস্থিত কেউ পুরো ঘটনার ভিডিও রপেন এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোগ করে দেন। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এই ঘটনায় অনেকেই স্তম্ভিত।

চিকিৎসককে শোকজ
এদিকে এই বিতর্কের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের ডিন অবিনাশ মেশরাম জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। চিকিৎসককে শোকজ করা হয়েছে। এব্যাপারে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি। রিপোর্ট পাওয়ার পরে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications