Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Waqf Bill: কিছু নেতা ভুল বোঝাচ্ছে, বিস্ফোরক কিরণ! বিজেপি বিল পাশ করাতে পারবে? যথেষ্ট সংখ্যা হাতে আছে?

Waqf (Amendment) Bill, 2024: ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল পেশ হতে চলেছে লোকসভায়। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজেজু (Minorities and parliamentary affairs minister Kiren Rijiju) এই সংক্রান্ত বিল পেশ করবেন। মন্ত্রীর কথায়, আজ ঐতিহাসিক একটি দিন। তবে বেশ কিছু বিরোধী নেতা, এবং ধর্মের নেতা দেশের মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করছে। একাধিক কংগ্রেস নেতা এবং নির্দিষ্ট ধর্মের নেতারা এই বিলের প্রয়োজনীয়তা নিয়ে কথা বললেও শুধুমাত্র ভোটের রাজনীতি করতেই ওয়াকফ সংশোধনী বিলের বিরোধীতা করা হচ্ছে বলে অভিযোগ কিরণ রিজেজুর।

এই বিল চোখ বন্ধ করে পাশ হবে বলে দাবি মোদী সরকারের। অন্যদিকে এই বিলের তীব্র বিরোধীতা জানিয়েছে কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলগুলি। এমনকী অধিবেশন শুরুর আগে থেকেই সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে। যদিও ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সরকার আলোচনার রাস্তা খুলে রেখেছে। আট ঘণ্টা সময় রাখা হয়েছে। প্রয়োজনে আরও সময় বাড়ানোর কথাও বলা হয়েছে। এই অবস্থায় সরকারের পক্ষে Waqf (Amendment) Bill, 2024 পাশ করানো সম্ভব হবে?

Waqf Amendment Bill 2024

এই ব্যাপারে আত্মবিশ্বাসী মোদী সরকার। বর্ষীয়ান এক বিজেপি নেতার কথায়, বিজেপির (BJP) সঙ্গে জোটে থাকা জনতা দল ইউনাইটেড (Janata Dal (United), লোক জনশক্তি পার্টি (Lok Janshakti Party (Ram Vilas), তেলেগু দেশম পার্টি (Telugu Desam Party (TDP) ইতিমধ্যে বিল নিয়ে তাদের সমর্থনের কথা জানিয়েছে। ফলে এই বিল পাশ করতে কোনও সমস্যা হবে না বলেই দাবি ওই বিজেপি নেতার। শুধু তাই নয়, বিজেপির সঙ্গে জোটে থাকা শরিকরাও জানিয়েছেন যে এই বিলের ক্ষেত্রে তারা বাধা হয়ে দাঁড়াবেন না

এই প্রসঙ্গে চন্দ্রবাব উ নাইডুর তেলেগু দেশম পার্টি (N Chandrababu Naidu's Telugu Desam Party) জানিয়েছ, এই বিলে কোথাও মুসলিমদের অধিকার কেড়ে নেওয়ার কথা বলা হয়নি। আমাদের দল পূর্ণ সমর্থন জানাবে। টিডিপির মুখপাত্র প্রেমকুমার জৈন জানিয়েছেন। চন্দ্রবাবু জানিয়েছেন, মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের জন্য একসঙ্গে তারা কাজ করবেন।

অন্যদিকে এই বিলকে ঠেকাতে মরিয়া বিরোধীরা। আজ বুধবার সংসদে রণকৌশল কি হবে তা নিয়ে মঙ্গলবারই গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছে কংগ্রেস সহ বিরোধীরা। রাহুল গান্ধী। মল্লিকারজুন খাড়গের নেতৃত্বে এই বৈঠক হয়।

Take a Poll

Waqf (Amendment) Bill, 2024: রাজ্যসভায় চ্যালেঞ্জের মুখে পড়বেন না তো?

তবে রাজ্যসভায় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে মোদী সরকারকে। এনডিএ'র সদস্য সংখ্যা ১২৫। ৯ টি আসন খালি আছে। আর তাই বিল পাশ করাতে গেলে ১১৮ জন সাংসদের সমর্থন প্রয়োজন। এদিকে শাসক এবং বিরোধী সব তরফেই হুইপ জারি করা হয়েছে। যাতে সমস্ত সাংসদরা উপস্থিত থাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+