Kolkata Rape Horror: আরজি কর কাণ্ডে অভিনব প্রতিবাদ! স্বাস্থ্যমন্ত্রকের সামনে রাস্তায় রোগী দেখবেন ডাক্তাররা
Kolkata Rape Horror: আরজি কর কাণ্ডে (RG Kar Case) তোলপাড় রাজ্য-রাজনীতি। গোটা দেশে এই ঘটনায় ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন। উঠছে দ্রুত বিচারের। জুনিয়ার ডাক্তারকে কর্তব্যরত অবস্থায় নৃশংস ভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ডাক্তাররাও।
শুরু বিচার নয়, চাই পর্যাপ্ত নিরাপত্তা এবং কঠোর আইন। আর এই দাবিতে এবার মোদী সরকারের উপর চাপ বাড়াতে চলেছেন রেডিডেন্ট ডাক্তাররা। আজ সোমবার থেকে স্বাস্থ্যমন্ত্রকের নির্মান সদনের (Nirman Sadan) সামনেই ফ্রি OPD (Out Patient Department) পরিষেবা দেওয়ার ঘোষণা ডাক্তারদের (Kolkata Rape Horror) ।

এইমস সহ দিল্লির একাধিক হাসপাতালের চিকিৎসকররা এই কর্মসূচিতে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। এইমসের রেজিডেন্ট ডাক্তাররা ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বার্তা দিয়েছেন। যেখানে তাঁরা বলছেন, হাসপাতালের মধ্যে ভয়ের মধ্যে সবসময় কাজ করতে হয়।
এই বিষয়ে দ্রুত কড়া কেন্দ্রীয় আইনের দাবি আন্দোলনরত ডাক্তারদের। এই বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি রেজিডেন্ট ডাক্তারদের। একই সঙ্গে কর্মবিরতিও জারি রাখার বার্তা দেওয়া হয়েছে। তাঁদের দাবি, সরকার এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। অন্যদিকে ডাক্তারদের এই কর্মবিরতির ফলে ব্যহত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা।
Kolkata Rape Horror: জারি রয়েছে জরুরি পরিষেবা
যদিও আন্দোলনরত ডাক্তারদের দাবি, জারি রয়েছে জরুরি পরিষেবা। শুধু তাই নয়, মেডিসিন, সার্জারি এবং স্ত্রী রোগ, শিশু চিকিৎসা সহ অন্তত ৩৬ ধরনের ওপিডি পরিষেবা দেওয়ার কথা বার্তায় জানিয়েছেন রেজিডেন্ট ডাক্তাররা। আর তা সবটাই হবে স্বাস্থ্যমন্ত্রকের সামনে প্রকাশ্য রাস্তায়। যা নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এদিনের কর্মসূচি ঘিরে নির্মাণ সদনের বাইরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে জুনিয়ার ডাক্তারদের দ্রিত কাজেফেরার কথা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে। যে কমিটি ডাক্তারদের সুরক্ষায় কি কি ব্যবস্থা নেওয়া দরকার, তা সরকার সুপারিশ করবে। আর সেই মতো ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকেরর তরফে।












Click it and Unblock the Notifications