Richest Beggar: ছেঁড়া জামা, হাতে একটা ভাঙা বাটি! জানেন বিশ্বের ধনীতম ভিক্ষুকের সম্পত্তির পরিমাণ?
Richest Beggar: রাস্তায় যেতে আসতে অনেকেই দেখেছেন তাঁকে। কেউ মুখ ঘুরিয়ে নিয়েছেন বিরক্ত হয়ে। আবার কেই ছুড়ে দিয়েছে এক-দু টাকার কয়েন। পরনে আধময়লা ছেঁড়া পোশাক। হাতে একটা ভাঙা বাটি। ভিখারি সেটা বুঝতে বাকি নেই কারোর। কিন্তু জানেন কি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তিনি।
ভরত জৈন। পেশায় ভিখারি। সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন। সম্প্রতি নাকি বিশ্বের ধনীতম ভিখারি হিসেবে তাঁর নাম প্রকাশ্যে এসেছে। ভরত জৈনের সম্পত্তির পরিমাণ ৭.৫ কোটি টাকা। এবং এই পুরোটাই তিনি তৈরি করেছেন ভিক্ষা করে। আশ্চর্যের কথা হল এতো কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও ভিক্ষে করা ছেড়ে দেননি তিনি।

আজও ছত্রপতি শিবাজি টার্মিনাস অথবা আজাদ ময়দানে তাঁকে বাটি হাতে ভিক্ষে করতে দেখা যায়। ভরতের নিজের পরিবারও রয়েছে। স্ত্রী পুত্র রয়েছে। ছেলেমেয়েরা সকলে শিক্ষিত। দুই ছেলেই পড়াশোনা শেষ করে ফেলেছে। তাঁর নিজের দাদা এবং বাবাও থাকেন তাঁর সঙ্গে। শুধুমাত্র ভিক্ষে করেই তিনি ৭.৫ কোটি টাকার মালিক হয়েছেন। মাসে ৬০,০০০ থেকে ৭৫,০০০ টাকার করে আয় করেন তিনি।
যেকোনও আইটি প্রফেশনালের থেকে কম অংশে রোজগার করেন না ভরত জৈন। আর রাস্তায় ভিক্ষা করেই কোটি কোটি টাকার সম্পদ তৈরি করে ফেলেছেন তিনি। মুম্বইয়ের মতো শহরে ১.২ কোটি টাকা মূল্যের একটি দুই কামরার ফ্ল্যাট রয়েছে। সেটি ভাড়া দিয়ে মাসে মাসে ৩০,০০০ টাকা রোজগার করেন তিনি।
নিজে মুম্বইয়ের প্যারেলে একটি এক কামরার ডুপ্লেতে থাকেন। তাঁর দুই ছেলেই কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছেন। পরিবারের বাকি সদস্যদের একটি মুদিখানার দোকান রয়েছে। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলেও এখনও নিজে ভিক্ষা করেন রাস্তায়। যে শহরে একশো টাকা রোজগার করতেই নাকের জলে চোখের জলে হতে হয় সেখানে শুধু মাত্র ভিক্ষা করেই ৭.৫ কোটি টাকার মালিক ভরত জৈন। এক থেকে দুই ঘণ্টার মধ্যে ১২০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত ভিক্ষে করে সংগ্রহ করে ফেলেন তিনি।












Click it and Unblock the Notifications