Narendra Modi: গাড়ি-বাড়ি নেই, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তি কত জানেন?
আজ বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মনোনয়ন জমা দেওয়ার সময় অন্যান্য প্রার্থীদের মতো সম্পত্তির হিসেব দিতে হয়েছে তাঁকে। জানেন সেই হিসেবে কি কি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। নির্বাচন কমিশনকে দেওয়া প্রধানমন্ত্রী মোদীর সম্পত্তির হিসেব চমকে দেওয়ার মতো।
দেশের প্রধানমন্ত্রী তিনি। তাঁর নিজের কোনও গাড়ি-বাড়ি নেই। ব্যাঙ্কে রয়েছে মাত্র ৫২,৯২০ টাকা নগদ। নিজের মালিকানার কোনও জমি নেই। আর অস্থাবর সম্পত্তি রয়েছে ৩.০২ কোটি টাকা। যদিও কমিশনকে দেওয়া তথ্যে জানানো হয়েছে প্রধানমন্ত্রী মোদীর ট্যাক্সেবল ইনকাম। অর্থাৎ কর যুক্ত আয় ১১ লক্ষ টাকা থেকে বেড়ে ২৩.৫ লক্ষ টাকা হয়ে গিয়েছে।

২০১৮-১৯ সালে যে হিসেব তিনি দিয়েছিলেন তাতে ১১ লক্ষ টাকা করযুক্ত আয় ছিল তাঁর। অর্থাৎ ১১ লক্ষ টাকা কর দিতেন তিনি। সেটা ২০২৩-২৪ অর্থবর্ষে বেড়ে হয়ে গিয়েছে সাড়ে ২৩ লক্ষ টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টেট ব্যাঙ্কে দুটি অ্যাকাউন্ট রয়েছে। গান্ধীনগরের SBI অ্যাকাউন্টে রয়েছে ৭৩,৩০৪ টাকা আর বারাণসীর SBI ব্যাঙ্কে রয়েছে ৭০০০ টাকা।
এছাড়াও ফিক্সড ডিপোজিট রয়েছে তাঁর। ২,৮৫,৬০,৩৮৮ টাকা FD রয়েছে স্টেট ব্যাঙ্কে। তাঁর গায়ে সোনার গয়না বলতে রয়েছে তিনটে আংটি। যেগুলির মোট মূল্য ২,৬৭,৭৫০ টাকা। আজ বারাণসীতে জেলা শাসকের দফতরে গিয়ে নিজের মনোনয়ন পত্র জমা দেন প্রধানমন্ত্রী মোদী। তার আগে গঙ্গাপুজো করেন তিনি। নিজেকে গঙ্গার সন্তান বলে এদিন দাবি করেছেন তিনি। গঙ্গাপুজো করে বারাণসীতে কালভৈরবের দর্শন করেন পুজো দেন। সেখান থেকে সোজা জেলা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এছাড়াও অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং সহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তিন গুরুকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি মনোনয়ন পত্র জমা দিত। ২০১৪ সালে তিনি প্রথম বারাণসী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছিলেন। তারপরে ২০১৯ সালেও তিনি বারাণসীতে প্রার্থী হয়ে জয়ী হন। এবার হ্যাট্রিক করতে বারাণসী কেন্দ্রে ফের প্রার্থী হলেন তিনি।












Click it and Unblock the Notifications