দেশ ছাড়ার হিড়িক ! জানেন এক বছরে কত ভারতীয় আমেরিকায় অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন?
২০২২ সালের অক্টোবর মাস থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আমেরিকায় বেআইনিভাবে অনুপ্রবেশ করতে গিয়ে ৯৭০০০ ভারতীয় ধরা পড়েছেন। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন ভারতীয়রা দেশ ছাড়তে চাইছেন।
কিসের সম্মোহনে তাঁরা আমেরিকায় যেতে চাইছেন। একদিকে যখন প্রধামন্ত্রী মোদী বারবার দাবি করে চলেছেন যে উন্নয়নের বন্যা বইছে দেশে। তখন তাহলে কেন ভারতীয়রা নিজের দেশ ছেড়ে বিেদশে পাড়ি দিতে চাইছেন। এতোটাই বিদেশে থাকার আগ্রহ যে আইনি পথে সুযোগ না পেলে বেআইনি পথ ধরছেন তাঁরা।

আমেরিকায় বেআইনি অনুপ্রবেশের যে পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে ৯৭০০০ ভারতীয় ছলে-বলে কৌশলে যেভাবেই হোক আমেরিকায় ঢোকার চেষ্টা করেছে। আমেরিকার দক্ষিণ এবং উত্তর সীমান্ত দিয়েই ভারতীয়রা বেশি অনুপ্রবেশের চেষ্টা করেছে। সেই পথ একেবারেই সহজ নয়। অত্যন্ত দুর্গম সেই সীমান্তের পথ। তার উপরে হাড় কাঁপানো ঠান্ডা।
৯৭০০০ ভারতীেয়র মধ্যে ৩০ হাজারের বেশি ভারতীয় কানাডা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছে। আর
৪১,৭৭০ জন ভারতীয় মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে। বাকিরা ধরা পড়েছে আমেরিকার মেইনল্যান্ড থেকে। যাঁরা গ্রেফতার হয়েছে তাঁদের সিংহভাগ পাঞ্জাব একং গুজরাতের বাসিন্দা বলে জানা গিয়েছে।
যাঁরা বেআইনি অনুপ্রবেশ করতে গিয়ে মার্কিন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তাঁদের তিনটি ভাগে ভাগ করা হয়েছে। শিশুদের ছাড়া একক ভাবে, শিশুদের িনয়ে, আবার গোটা পরিবার একসঙ্গে। সবথেকে বেশি যাঁরা আমেরিকায় অুপ্রবেশের চেষ্টা করেছে সেই তালিকায় রয়েছে একক প্রাপ্তবয়স্ক ভারতীয়রা। অর্থাৎ যুবাদের সংখ্যা সর্বাধিক। সেই সংখ্যাটা ৪৮,০০০। এছাড়া ৭৩০ জন রয়েছেন যাঁরা শিশুদের ছাড়াই অনুপ্রবেশের চেষ্টা করেছেন।












Click it and Unblock the Notifications