কোথাও লেখা যাবে না 'ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট',সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে সতর্ক করে নির্দেশিকা কেন্দ্রের
কোথাও লেখা যাবে না 'ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট',সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে সতর্ক করে নির্দেশিকা কেন্দ্রের
করোনা ভাইরাসের ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট শব্দটি ব্যবহার করা যাবে না। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে সব সোশ্যাল মিডিয়া সংস্থাকে এই নিয়ে সতর্ক করে নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে কোনও ভাবেই ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট শব্দটির ব্যবহার করা হয়েছে এমন কোনও লেখা বা পোস্ট থাকলে সেটা অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য হু কিন্তু ভারতে পাওয়া গিয়েছে করোনার যে ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গত বছরই নাকি ভারতে এই ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছিল বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বি.১.৬৭১ করোনার এই ভাইব্র্যান্টকেই ভয়ানক বলে চিহ্নিত করেছে হু। গতবছরই ভারতে মিলেছিল এই ভ্যারিয়েন্ট। সেকেন্ড ওয়েভ শুরু হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একাধিক জায়গায় ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বলা হচ্ছে একে। তারপরেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে লিখিত চিঠি দেওয়া হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে। তাতে বলা হয়েছে। কোনও ভাবেই বি.১.৬৭১-কে ভারতীয় ভ্যারিয়েন্ট হিসেবে লেখা যাবে না। কারণ এর সঙ্গে ভারতের কোনও যোগ নেই। ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বলে কিছু হয় না।
সোশ্যাল মিডিয়ায় বারবার ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বলে একাধিক খবর এবং লেখা প্রকাশিত হচ্ছে তাতে ভারতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। কারণ বি.১.৬৭১ ভাইব্র্যান্টকে ভারতীয় ভাইব্র্যান্ট হিসেবে উল্লেখ করা একেবারেই ভুল তথ্য দেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। কারণ ভারত শুধু নয় বি.১.৬৭১ ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলেও দেখা গিয়েছে।গত কয়েক মাসে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নামে একাধিক লেখা। তাতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিবেচনা করেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এই নিয়ে সতর্ক করা হয়েছে। এবং এই ধরনের লেখা সরিয়ে ফেলার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications