দীপাবলির আগে টিকিট বুকিংয়ে বিপর্যয়, হঠাৎ বন্ধ হয়ে গেল আইআরসিটিসি ওয়েবসাইট, ভোগান্তি যাত্রীদের

দীপাবলি ও ছট পুজোর আগে ট্রেনের টিকিট বুকিংয় করতে বড় বিপত্তির মুখে করেছেন যাত্রীরা। শুক্রবার সকালে একাধিক যাত্রীর অভিযোগ আইআরসিটিসির অফিশিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ একেবারেই কাজ করছে না। ফলে ট্রেনের টিকিট বুক করতে গিয়ে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।

বিশেষ করে উৎসবের সময় ঘরে ফেরার ব্যস্ততায় দেশের নানা প্রান্তে মানুষজন ট্রেন টিকিট বুক করতে হুমড়ি খেয়ে পড়েছিলেন। কিন্তু হঠাৎ করেই ওয়েবসাইট অচল হয়ে পড়ায় সকলের পরিকল্পনায় ভাঁটা পড়ে। নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করতেই দেখা যায় সার্ভার কাজ না করার বার্তাটি। অর্থাৎ সার্ভারে প্রচুর ভিজিটরের চাপ পড়ায় সেটি সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে।

ডাউনডিটেক্টরের রিপোর্ট অনুযায়ী, সকাল থেকে ৫,০০০ এর অধিক ব্যবহারকারী ওয়েবসাইটে সমস্যা হওয়ার অভিযোগ জানান। কেউ কেউ টিকিট বুকিংয়ের মাঝপথে সাইট বন্ধ হয়ে যাওয়ার কথা বলেছেন, কেউ আবার বলছেন পেমেন্ট সম্পূর্ণ হলেও নিশ্চয়তা মেলেনি।

এই ঘটনায় যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। দীপাবলি ও ছট পূজার মতো বড় উৎসবের আগে এমন সমস্যায় স্বাভাবিকভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই।

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খোলেন আইআরসিটিসির মুখপাত্র। তিনি জানান, "কিছু অস্থায়ী প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল, যা দ্রুত সমাধান করা হয়েছে। এখন ওয়েবসাইট স্বাভাবিকভাবে কাজ করছে।" মুখপাত্রের দাবি, সার্ভারে হঠাৎ অতিরিক্ত লোড পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।

তবে ব্যবহারকারীদের একাংশের অভিযোগ, সমস্যাটি অনেক সময় ধরে চলেছে ও অনেকেই এখনও টিকিট বুক করতে পারছেন না। বিশেষজ্ঞদের মতে, দীপাবলির আগে টিকিট বুকিংয়ের চাপ সবসময়ই কয়েকগুণ বেড়ে যায়। প্রতি সেকেন্ডে লক্ষাধিক রিকোয়েস্ট সার্ভারে পৌঁছায়, যা মাঝে মাঝে সিস্টেমের সহনশক্তির বাইরে চলে যায়।

রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আইআরসিটিসি ইতিমধ্যেই সার্ভার মনিটরিং ও ব্যাক অ্যান্ড সাপোর্ট টিমকে সক্রিয় করেছে যাতে ভবিষ্যতে এমন সমস্যা আর না হয়।

তবে যাত্রীদের প্রশ্ন থেকেই যায় প্রতি বছর উৎসবের আগে এই "টেকনিক্যাল গ্লিচ" কেন? প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, দেশের যাত্রীদের যাতায়াত নির্ভর করে এই ওয়েবসাইটের উপর। তাই প্রত্যাশা একটাই আগামী দিনে যেন এমন বিপর্যয় আর না ঘটে, ও দীপাবলির আনন্দ যেন শেষ মুহূর্তে টিকিটের জটিলতায় ম্লান না হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+