বিনিয়োগের ফাঁদে সর্বনাশ, ৩০,০০০ জন প্রতারিত, উধাও ১,৫০০ কোটি টাকা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেঙ্গালুরু ও দিল্লি

ভারতের শীর্ষ শহরগুলিতে ছড়িয়ে পড়েছে এক ভয়ংকর আর্থিক প্রতারণা চক্র। গত ছয় মাসে বিনিয়োগের নামে ৩০,০০০ এর বেশি মানুষ ঠকেছেন প্রায় ১,৫০০ কোটি টাকারও বেশি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার শাখা ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের সর্বশেষ রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

সংশ্লিষ্ট সংস্থার রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লি-এনসিআর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। শুধু বেঙ্গালুরুতেই হয়েছে মোট ক্ষতির প্রায় ২৬.৩৮ শতাংশ অর্থাৎ দেশের সাইবার প্রতারণার রাজধানী হয়ে উঠেছে এই আইটি নগরী।

বিশ্লেষণে দেখা গেছে, ৩০ থেকে ৬০ বছর বয়সী কর্মজীবী মানুষরাই সাইবার জালিয়াতদের মূল লক্ষ্য। মোট ভুক্তভোগীর ৭৬ শতাংশেরও বেশি এই বয়সসীমার মধ্যে। তাদের আর্থিক স্বপ্ন ও বিনিয়োগ আকাঙ্খাকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা।

তবে এখানেই শেষ নয়, ৬০ বছরের বেশি বয়সী সিনিয়র সিটিজেনরাও বাদ যাচ্ছেন না, মোট ভুক্তভোগীর ৮.৬২ শতাংশ অর্থাৎ প্রায় ২,৮২৯ জন বয়স্ক নাগরিকও প্রতারণার ফাঁদে পড়েছেন।

এই প্রতারণাগুলি কোনো সাধারণ ঘটনা নয়। প্রতিটি ভুক্তভোগীর গড় ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ৫১.৩৮ লক্ষ টাকা, যা এই স্ক্যামগুলির ভয়াবহতা স্পষ্ট করে।
দিল্লি এনসিআরে আবার গড়ে প্রতি জন ক্ষতির অঙ্ক ৮ লক্ষ টাকা যা দেশে সর্বাধিক।

রিপোর্টে বলা হয়েছে, এই সাইবার অপরাধীরা প্রধানত মেসেজিং অ্যাপ ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ মিলিয়ে প্রায় ২০ শতাংশ স্ক্যাম এই দুই প্ল্যাটফর্মে ঘটছে।

অপরাধীরা এই এনক্রিপ্টেড প্ল্যাটফর্মগুলিতে গ্রুপ তৈরি করে বিনিয়োগের লোভ দেখাচ্ছে।

লিঙ্কডিন ও টুইটারের মতো পেশাদার নেটওয়ার্কে মাত্র ০.৩১% ঘটনা ঘটছে অর্থাৎ প্রতারকরা পছন্দ করছে সরাসরি যোগাযোগ মাধ্যম।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, রিপোর্টের মতে ৪১.৮৭ শতাংশ স্ক্যাম 'অন্যান্য' ক্যাটাগরিতে পড়ে, যার মানে, বহু প্রতারণা এমন প্ল্যাটফর্মে ঘটছে যা এখনও স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।

সাইবার প্রতারণা এখন আর কেবল প্রযুক্তি নয়, মানুষের বিশ্বাসকে কাজে লাগানোর ব্যবসা। আর এই ব্যবসার বলি হচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ। কেন্দ্র ইতিমধ্যেই রাজ্যগুলিকে সতর্ক করেছে এবং জনগণকে বিনিয়োগের আগে প্ল্যাটফর্ম যাচাই করার আহ্বান জানিয়েছে। এক ক্লিকে লাভ নয়, এক ক্লিকে সর্বনাশও হতে পারে" সতর্ক করছেন সাইবার বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+